=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের সম্মানহানি মানবে না BCCI! শাস্তি পেতে পারেন গম্ভীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দলের (Team India) অবস্থা যে এতটা বেহাল হতে পারে সেটা আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজ না দেখলে বোঝাই যাবে না। যে ভারতীয় দল এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে তাণ্ডব চালিয়ে এসেছে, সেই দলকে নাকি আয়ারল্যান্ডের কাছে একেবারে  নাকানি চোবানি খেতে হয়েছে। চুনোপুঁটি দলের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। আর তারপরেই দেশের সম্মানহানিতে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) গদি একপ্রকার টলমল করছে!

শাস্তি পেতে পারেন গম্ভীর?

গৌতম গম্ভীরের হাত ধরেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়াও এশিয়া কাপেও ভারতের ঘরে জয় এসেছিল গম্ভীরের কোচিংয়েই! তবে সম্প্রতি ভারতীয় দলে অধিনায়ক বদল হতেই দেখা গেল মুখ থুবড়ে পড়লেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। এর আগে আয়ারল্যান্ডের মতো ছোট দলের কাছে গো হারা হেরে নাক কাটিয়েছিল ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও লাগাতার পরাজয়! জাতীয় দলের এমন দুরবস্থায় প্রশ্ন উঠছে গম্ভীরের কোচিং নিয়েও।

2023 সালের পর এই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ হেরেছে ভারত। হাতছাড়া হয়েছে ইংল্যান্ড সিরিজও। এমতাবস্থায়, প্রধান কোচ গৌতম গম্ভীরকে তাঁর নির্ধারিত চুক্তির সময়ের আগেই ছেড়ে দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। কয়েকটি সূত্র মারফত খবর, গৌতম গম্ভীরের সাথে যেহেতু 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে ফলে তার আগে তাঁকে চাকরি থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে মনে করা হচ্ছে, ভারতীয় দলের ক্রমাগত ব্যর্থতার দায় নিতে হবে কোচকেই।

অবশ্যই পড়ুন: হল চুক্তি, এবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর হুঙ্কার মোহনবাগানের মিগুয়েলের

এও জানা যাচ্ছে, টিম ইন্ডিয়া একের পর এক আসরে এভাবে হারতে থাকায় খুব সম্ভবত শাস্তি পেতে পারেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীরও। সূত্রের খবর, এই পরাজয়ের পর প্লেয়ারদের পারফরমেন্স খতিয়ে দেখবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরেই ব্যর্থতার দায়ে বাদ দেওয়া হতে পারে বেশ কয়েকজন প্লেয়ারকে। সেই তালিকায় থাকতে পারেন গম্ভীরের প্রিয় পাত্ররাও। একই সাথে, ব্যর্থতা যে কতটা বিপদজনক সেটাও বোঝানো হতে পারে গম্ভীরকে।

Leave a Comment