ভারতের সেঞ্চুরি, বড় ভুল করে ICC-র শাস্তি পেলেন আফগানিস্তানের অধিনায়ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে নিয়ম ভেঙে এবার শাস্তি পেলেন আফগানিস্তানের অধিনায়ক (Punishment To Afghanistan Captain) হাশমতুল্লাহ শাহিদি। আফগান তারকাকে শাস্তি দিয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানা যাচ্ছে, এদিন ম্যাচ চলাকালীন সেঞ্চুরি করলেও আম্পায়ারের বারণ না শুনে বারবার পিচের উপর দৌড়াচ্ছিলেন খেলোয়াড়। ঠিক সেই ঘটনায় এবার তাঁর ঘাড়ে নেমে এল শাস্তির খাঁড়া

এক ভুলেই বড় শাস্তি পেলেন আফগানিস্তানের অধিনায়ক

গত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 131 বলে ভারতের বিপক্ষে 102 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন আফগানিস্তানের অধিনায়ক। তবে সেই ম্যাচে বারবার পিচের উপর থেকে দৌড়াতে দেখা যাচ্ছিল খেলোয়াড়কে। প্রয়োজন না থাকা সত্ত্বেও বারবার পিচ নষ্ট করায় আফগান তারকাকে সতর্ক করছিলেন আম্পায়ার। তবে একবারও তাঁর কথা শোনেননি আফগানিস্তানের ক্রিকেটার। সেই ঘটনায় এবার শাস্তি পেলেন তিনি।

হাশমতুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধির 2.10.10 ধারার লেভেল ওয়ান অপরাধ করেছেন। মূলত সে কারণেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন প্লেয়ার যদি অপ্রয়োজনীয় ভাবে পিচ নষ্ট করেন তবে তাঁকে শাস্তি পেতে হয়। সেই মতোই, অগ্রহণযোগ্য কাজের জন্য খেলোয়াড়কে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তননের বিরোধিতায় CPM, সরকারকে তুলোধোনা বামেদের

বলাই বাহুল্য, বিগত 24 মাসের মধ্যে এই প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন আফগান অধিনায়ক। এখানে বলে রাখা প্রয়োজন, একজন প্লেয়ার যদি পরপর চারটি ডিমেরিট পয়েন্ট পান তবে তাঁকে দুটি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। আফগানিস্তানের অধিনায়কের ক্ষেত্রে অবশ্য সেই প্রসঙ্গ উঠছে না। তবে খেলোয়াড়কে শাস্তি দেওয়ার পাশাপাশি আগামীতে যাতে এই ভুল না হয় সেজন্য সতর্ক করেছে ICC।

Leave a Comment