বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে ভারতকে হুমকি দিল পাকিস্তান (Pakistan)। 14 আগস্ট, পশ্চিমের দেশের স্বাধীনতা দিবস। আর তার আগেই সিন্ধুর জল নিয়ে একেবারে হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে, ভারতকে সরাসরি নিশানা করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, “মনে রাখবেন সিন্ধুর প্রতিটা জলের ফোঁটা, আসলে লক্ষণ রেখা।” আর সেই লক্ষণ রেখা অতিক্রম করার চেষ্টা করলে পাকিস্তান তার যোগ্য জবাব দেবে বলেই হুঁশিয়ারি দেন শরীফ। এক কথায়, যুদ্ধের হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী!
ভারতের সাথে যুদ্ধ করতে চায় পাকিস্তান?
গত বছরের এপ্রিল মাসে, পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। আর তারপর থেকেই নরমে-গরমে বারবার ভারতের কাছে চুক্তি পুনর্বহাল করার আবেদন জানিয়েছিল ইসলামাবাদ। মাঝে এ নিয়ে বেশ কয়েকবার ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান সেনা থেকে শুরু করে সে দেশের সরকার। এবার নতুন করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ইঙ্গিত দিলেন পাক প্রধানমন্ত্রী!
ইসলামাবাদের ওই অনুষ্ঠানে হাজির হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ বললেন, পাকিস্তান নাকি বিশ্বশান্তির দূত। শান্তি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান কয়েক ধাপ এগিয়ে। তবে এই ধরনের মানসিকতাকে যেন দুর্বলতা না ভাবা হয়। তাঁর দাবি, পাকিস্তানের সর্বভৌমত্বের উপর আঘাত আসলে তার কড়া জবাব দেবে ইসলামাবাদ। শেহবাজ শরীফ বললেন, “আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে পাকিস্তানের জলের প্রত্যেকটি ফোঁটা এক একটা লক্ষণ রেখা। ভারতের হুঁশ না ফিরলে কড়া জবাব দেওয়া হবে।”
এদিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এও অভিযোগ করেছেন ভারত নাকি একেবারে জোর করে একতরফা ভাবে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে রেখেছে। গাজোয়ারি দেখাচ্ছে নয়া দিল্লি! এমন একাধিক অভিযোগ করে ভারতকে শান্তির ক্ষেত্রে সব থেকে বড় শত্রু বলেও অভিহিত করেন পশ্চিমের দেশের প্রধানমন্ত্রী! সব মিলিয়ে বলাই যায়, নতুন করে ফের ভারতের সাথে যুদ্ধের ইঙ্গিত দিল পাকিস্তান! অন্যদিকে এ প্রসঙ্গে অবশ্য কর্ণপাত করেনি নয়া দিল্লি!
অবশ্যই পড়ুন: ক্রিকেটের উন্নতির স্বার্থে লক্ষ্মণকে গম্ভীরের থেকেও বড় দায়িত্ব দিচ্ছে BCCI!
উল্লেখ্য, সিন্ধু জল চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় বড় বিপদে পড়েছে পাকিস্তান। আসলে সে দেশের কৃষিকাজ বেশিরভাগ ক্ষেত্রেই সিন্ধুর জলের উপর নির্ভরশীল হওয়ায় বড়সড় ক্ষতির মুখে দাঁড়িয়ে ইসলামাবাদ! মূলত সে কারণেই বারবার করে ভারতের কাছে চুক্তি পুনর্বহাল করতে বলছে তারা। এদিকে, পাকিস্তানের বিশেষজ্ঞরা দাবি করছেন, সিন্ধুর জলের উপর পাকিস্তানের 80 শতাংশ কৃষি কাজ নির্ভরশীল। সেই জল না পাওয়া গেলে পাকিস্তানের একের পর এক কৃষিজমি নষ্ট হয়ে যাবে!