=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ? বড় কথা শোনালেন অভিনেতা

সৌভিক মুখার্জী, কলকাতা: তাঁকে ছাড়া অন্ধকার টলিউড! একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। প্রায় দু’বছর পর আবারও নতুন পর্দায় ফিরছেন ‘টলিউড কিং’ জিৎ (Jeet)। যদিও নতুন ছবি না এলে সেরকম কোনও সাক্ষাৎকার দিতে দেখা যায় না অভিনেতাকে। এদিকে বরাবরই রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি। তবে সাম্প্রতিক এক পডকাস্টে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বড় কথা শোনালেন জিৎ। সত্যিই কি এবার অন্যান্য অভিনেতার মতো রাজনীতির রং গায়ে লাগাবেন তিনি?

রাজনীতিতে নামছেন অভিনেতা জিৎ?

রাজনীতির ধারপাশ দিয়ে ঘেষেন না তিনি। বরাবরই পলিটিক্সের আলো থেকে দূরে থাকতে চান জিৎ। তবে সম্প্রতি এক ইনফ্লুয়েন্সারের চ্যানেলে সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বড় কথা শোনালেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয়, “জিৎ কখনও নেতা হতে পারেন?” উত্তরে অভিনেতা জবাব দেন, “না হওয়ার কিছুই নেই। যদি চরিত্র পাই, সেরকম গল্প পাই তাহলে অবশ্যই হতে পারে। তবে বাস্তব জীবনে হতে পারে কিনা, আপাতত নিজেকে সেখানে দেখতে পাই না। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি যা ইচ্ছা হতে পারি। আমি সাইন্টিস্টও হতে পারি, আমি পলিটিশিয়ানও হতে পারি।”

এমনকি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অভিনেতা অকপটে জানান, “মানুষ জিৎ নিজেকে রাজনীতিতে দেখতে পায় না এখনও অবধি। আজকের দিনে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করো, তাহলে আই ডোন্ট সি মাই সেল্ফ ইনটু পলিটিক্স। আমি বুঝিও কম। আর আমার মনে হয় আমি ওই জায়গাটার জন্য ফিট নই।” অর্থাৎ অভিনেতার বক্তব্য থেকে স্পষ্ট, আপাতত রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে তিনি কিছু ভাবছেন না। সিনেমার জগৎ নিয়েই সামনের দিকে এগোতে চাইছেন তিনি।

আরও পড়ুন: এটা ছাড়া আর পদোন্নতি নয়! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য নতুন নিয়ম

যদিও বাংলা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে জিৎ, প্রসেনজিৎ ছাড়া হাতেগোনা আর কয়েকজন নায়ক-নায়িকা রয়েছেন যারা রাজনীতির রং নিজের গায়ে লাগাননি। সেই কারণেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, জিৎ কি একই পথে পা বাড়াবেন না? যদিও সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের ময়দানে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ এবং প্রসেনজিৎ। সেখান থেকে জল্পনা ছড়িয়েছিল, এবার হয়তো তারা বিজেপিতে যোগদান করতে পারেন। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেতার স্পষ্ট বক্তব্য, “আপাতত নিজেকে ওই জায়গায় দেখছি না।”

Leave a Comment