=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত ২! ওড়িশায় অ্যালার্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: করোনা মহামারীর (Covid-19) সেই স্মৃতি এখনও পর্যন্ত দেশবাসীর মনে টাটকা। তবে এবার সেই স্মৃতি কি আবারও ফিরতে চলেছে? সম্প্রতি অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) কোভিড-১৯ এ দু’জনের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী রাজ্য ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এখনও এই রাজ্যে করোনা আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি। কিন্তু স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি চালানো হচ্ছে, এবং প্রতিবেশী রাজ্যে রোগীর সংখ্যা বাড়তে থাকায় সতর্কতা অবলম্বন করা সবথেকে বুদ্ধিমানের কাজ।

দেশে ফের করোনা সংক্রমণ

পিটিআই-র একটি রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় বেশ কয়েকজন নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন। এমনকি গত ৯ জুলাই ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তাঁর শ্বাসকষ্ট এবং তীব্র কাশি ছিল। সেই সূত্রে তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল। এমনকি রাজ্যে আরও এক মহিলা মারা গিয়েছেন বলে খবর। সেই কারণেই এবার দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আক্রান্ত এলাকাগুলির হাসপাতালে আইসোলেশন প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সরকারি এবং বেসরকারি প্রত্যেকটি হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টজনিত অসুস্থতা দেখা গেলেই প্রত্যেক রোগীর করোনা ভাইরাস পরীক্ষা করা বাধ্যতামূলক, এমনটাই জানানো হয়েছে অন্ধপ্রদেশ সরকারের তরফ থেকে। আর ওড়িশা স্বাস্থ্য বিভাগও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। যদিও এই রাজ্যে এখনও পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েনি। কিন্তু হাসপাতালগুলিতে নিয়মিত পরীক্ষা চলছে।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে ফের খুশির খবর! কতটা কমল আজ? জানুন

তবে পশ্চিমবঙ্গে করোনা নিয়ে কোনও খবর আপাতত নেই। যদিও স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার জন্যই আবেদন করছে। যদি জ্বর, সর্দি-কাশি বা গলা ব্যথা কিংবা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রত্যেকটি জেলাকেই স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি করা যাবে না।

Leave a Comment