=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করুন!” মিয়ানমারে দাঁড়িয়ে কড়া বার্তা অজিত ডোভালের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিয়ানমারের মাটিতে দাঁড়িয়েই মিয়ানমার সরকারকে কড়া বার্তা দিলেন ভারতের (India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। বুধবার, পঞ্চম বিমস্টেক জাতীয় নিরাপত্তা প্রধানের বৈঠকের ফাঁকে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইন টিং অং সানের সাথে সাক্ষাৎ করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে সাক্ষাতের পর ভারত এবং মায়ানমারের মধ্যেকার জাতীয় নিরাপত্তা সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আর সেখানেই মিয়ানমারের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে কড়া বার্তা দেন অজিত।

মিয়ানমারের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ মেনে নেবে না দিল্লি

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে ভারতীয় প্রতিনিধি অজিত ডোভাল দেখা করলেও মিয়ানমারের মাধ্যমে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরা চালান এমনকি জঙ্গি কার্যকলাপ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়া দিল্লি। মূলত সে কারণেই মিয়ানমারের মাটিতে দাঁড়িয়ে মিয়ানমার সরকারকে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত।

তিনি জানিয়েছেন, মিয়ানমারের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ একেবারেই মেনে নেওয়া হবে না। অজিত ডোভালের কথায়, “মিয়ানমারের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা এবং করতে দেওয়া চলবে না। এই ধরনের কার্যকলাপ ভারত একেবারেই মেনে নেবে না। কেউ যদি এমনটা করে থাকেন তবে অবিলম্বে সেই কাজ বন্ধ করুন।”

অবশ্যই পড়ুন: মূল্যবৃদ্ধির জেরে মিলছে না পুষ্টি! করিমপুরে ৬০০ অঙ্গনওয়াড়িতে দেওয়া বন্ধ ডিম

জানিয়ে রাখা প্রয়োজন, মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পরিষ্কারভাবে জানিয়েছেন, মিয়ানমারের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান থেকে শুরু করে নানান জঙ্গি কার্যকলাপ কিছুতেই বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর দিতে হবে মিয়ানমার সরকারকে। বলাই বাহুল্য, ভারত মিয়ানমারের সাথে অন্তত 1,643 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত ভাগ করে। যা মূলত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম সংলগ্ন।

Leave a Comment