বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বিশ্বের অন্যতম সেরা ফুটবল, একথা বলতে দ্বিতীয় চিন্তা করতে হয় না। পর্তুগালের জার্সিতে ভক্তদের মনে অসংখ্য স্মৃতি গেঁথে অবসর ঘোষণা করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে আর CR7 কে দেখা যাবে না। 980টি গোলের মালিক রোনাল্ডোর অগণিত ভক্ত রয়েছে গোটা বিশ্বে। বিশেষ করে ভারতে পর্তুগিজ মহাতারকাকে পছন্দ করেন বহু মানুষ। তবে এই ফুটবলারের জীবনে এমন একাধিক বিতর্কিত ঘটনা রয়েছে যার জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছিলেন তিনি, পেতে হয়েছিল শাস্তিও। এক ঝলকে দেখে নেওয়া যাক সেসবই।
রোনাল্ডোর জীবনের নানান বিতর্কিত ঘটনা
2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের ম্যাচে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই আসরে 1-0 ব্যবধানে হেরেছিল ম্যানচেস্টার। ম্যাচ শেষে মাঠ ছেড়ে রাগের মাথায় বেরিয়ে যান ক্রিশ্চিয়ানো। এমনকি সামনে থাকা এক ভক্তের হাতের ফোন ছিনিয়ে তা ফেলে দিতে দেখা গিয়েছিল ফুটবলারকে। যেই দৃশ্য দ্রুত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই এক কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। পরবর্তীতে সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশন গোটা ঘটনা পর্যবেক্ষণ করে রোনাল্ডোকে দোষী সাব্যস্ত করে।
জানা যায়, ওই এক ঘটনার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 50 হাজার পাউন্ড জরিমানা করার সাথে সাথে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছিল। এখানেই শেষ নয়, রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। স্প্যানিশ প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে 2011 থেকে 2014 সাল পর্যন্ত কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তাঁর মোট উপার্জনের উপর 14.7 মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছিলেন।
আরও পড়ুন: কালীপুজোর দিন ক্রিকেটে মহাযুদ্ধ, মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কোথায় দেখবেন ম্যাচ?
2019 সালের জানুয়ারি মাসে স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছনো রোনাল্ডো। পরবর্তীতে তাঁকে প্রায় 18.8 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। শুধু তাই নয়, 23 মাসের কারাদণ্ডও দেওয়া হয় খেলোয়াড়কে। যদিও স্প্যানিশ আইন অনুযায়ী, প্রথমবার অভিযুক্ত হওয়া ব্যক্তির দু বছরের কম কারাদণ্ড হলে তাঁকে সাজা দেওয়া হয় না। ঠিক এই আইনের কারণেই বেঁচে গিয়েছিলেন রোনাল্ডো। এর পাশাপাশি রোনাল্ডোর বিরুদ্ধে ছিল যৌন হয়রানীর অভিযোগ।
ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেছিলেন পর্তুগালের ফুটবলার তাঁকে লাস ভেগাসের একটি হোটেলে তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছিলেন! সেই ঘটনায় ওই মহিলাকে 3 লাখ 75 হাজার ডলার দিতে হয়েছিল। এসব ছাড়াও একাধিক অভিযোগের কারণে রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন। শাস্তি পেতে হয়েছিল সৌদি আরবের ফুটবল ফেডারেশনের তরফে। বারবার ব্যানও হয়েছিলেন রোনাল্ডো।