মিলছে ভরপুর সুবিধা, মাত্র ৫৫ টাকায় রিচার্জ প্ল্যান আনল Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের জন্য এবার মাত্র 55 টাকায় রিচার্জ প্ল্যান নিয়ে এল দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Jio Recharge Plan)। হ্যাঁ, তারা সম্প্রতি JioTV Pro Pack চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলে 1000-র বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাবে। এমনকি এটি জিওর প্রিপেইড এবং পোস্টপেইড, দুই ধরনের গ্রাহকদের জন্যই উপলব্ধ। কী কী সুবিধা মিলবে? জানুন বিস্তারিত।

কী কী সুবিধা মিলবে জিওর 55 টাকার প্ল্যানে?

আসলে জিওর নতুন 55 টাকার JioTV Pro Pack প্ল্যানের বৈধতা 30 দিন। আর এই সময়সীমার মধ্যে ব্যবহারকারীরা জিও টিভি অ্যাপের মাধ্যমে 16 টির বেশি ভাষায় 1000-র বেশি লাইভ টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে। কোম্পানির দাবি, এই প্ল্যানে 150 টিরও বেশি প্রিমিয়াম চ্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল StarPlus HD, Colors HD, Sony Entertainment Television HD, Discovery, Animal Planet। এছাড়াও JioStar, Sony Entertainment, Sun TV Network, Warner Bros. Discovery সহ বিভিন্ন সম্প্রচার সংস্থার একাধিক জনপ্রিয় চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে এই প্ল্যান রিচার্জ করলে।

তবে যদিও প্ল্যানটিতে প্রচুর প্রিমিয়াম চ্যানেল রয়েছে, কিন্তু Star Sports এবং Sony-র মতো স্পোর্টস চ্যানেল এই সাবস্ক্রিপশনে থাকবে না বলেই জানানো হয়েছে। যার ফলে ক্রিকেট কিংবা অন্যান্য লাইভ ক্রীড়া সম্প্রচার দেখার ক্ষেত্রে কাজ করবে না এই প্ল্যান। তবে হ্যাঁ, এই প্ল্যানের জন্য আলাদা করে কোনও অ্যাক্টিভেশন করার প্রয়োজন পড়বে না। রিচার্জ সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীর শুধুমাত্র জিও টিভি অ্যাপ খুলে নিজের জিও নম্বর দিয়ে লগইন করলেই প্রিমিয়াম চ্যানেলগুলি দেখা যাবে।

আরও পড়ুন: ট্রান্সফারের ঝামেলা হবে শেষ, উচ্চ মাধ্যমিক পুর-স্কুল তৈরির প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে

সবথেকে বড় ব্যাপার, জিওর সক্রিয় প্রিপেইড এবং পোস্টপেইড, উভয় গ্রাহকই এই প্ল্যান ব্যবহার করতে পারবে। কিন্তু শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসেই জিও টিভি অ্যাপের মাধ্যমে তা ব্যবহার করা যাবে। এমনকি ব্যবহারকারীরা চাইলে একই প্ল্যান একাধিকবার রিচার্জ করতে পারবে। সেক্ষেত্রে বর্তমান 30 দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী সাবস্ক্রিপশনের মেয়াদ শুরু হবে। তবে হ্যাঁ, এটিতে কোনও কল, এসএমএস বা ডেটার সুবিধা মিলবে না।

Leave a Comment