=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা হুমায়ুনের, বিজেপি নেতার তোলাবাজি…! আজকের সেরা ১০ খবর (২৭ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার। মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা হুমায়ুনের, বিজেপি নেতার তোলাবাজি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ২৮-র জায়গায় এবার আসছে ৩০ দিনের ভয়েস ও SMS প্ল্যান

সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে এবার বড় ঘোষণা করলেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা। ২৮ দিনের প্ল্যানের বদলে এবার ৩০ দিনের রিচার্জ প্ল্যান আসছে বলে খবর। এমনকি এবার থেকে শুধুমাত্র কলিং এবং এসএমএস প্ল্যান আনা হবে বলেই জানিয়েছেন তিনি। ফলে বছরে মোট রিচার্জের সংখ্যা ১৩টির পরিবর্তে কমে হবে ১২টি। সাংসদ জানিয়েছেন, সরকার এইমাত্র টেলিকম গ্রাহক সুরক্ষা সংশোধনী ২০২৬ চালু করেছে। এখন থেকে গ্রাহকরা ৩০ দিনের রিচার্জ প্ল্যান পাবেন। বিশেষ করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ১০ অক্টোবরের মধ্যেই রাস্তা সংস্কারের আশ্বাস অগ্নিমিত্রার

পুজোর আগে পশ্চিমবঙ্গের রাস্তা সংস্কার নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনকি রাস্তা মেরামতের কাজ খতিয়ে দেখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন যে, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সমস্ত কাজ চলছে। ইউডিএমএ-র আওতায় সংস্কার এবং উন্নয়নের জন্য যে রাস্তাগুলো চিহ্নিত করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া স্থানীয় মানুষের মতামত এবং সমস্যার কথা জানতে অগ্নিমিত্রা পালের ফেসবুক পেজে রাস্তার নাম জানানো যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আবাস যোজনার নামে ১০ হাজার টাকা আত্মসাৎ বিজেপি নেতার

পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ব্লকের চৌখালী গ্রাম পঞ্চায়েতের বুরুন্দা গ্রামে আবাস যোজনার সার্ভে ঘিরে এবার ১০,০০০ টাকা লেনদেনের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাসিন্দার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছিল। তবে সার্ভের সময় গোপনে করা ভিডিও প্রশাসনের কাছে পাঠানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, টাকা নিয়েও ওই উপভোক্তার নাম তালিকায় আসেনি। তবে বিডিও-র হস্তক্ষেপের পর ওই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে অভিযুক্ত বিজেপি নেতা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) নেপালে ফের ভয়াবহ তুষারধস

ভয়ংকর তুষারধস নেপালের মানাং জেলার তিব্বত সীমান্ত সংলগ্ন হিমলুং হিমাল এলাকায়। রবিবার এই তুষারধসে বিপাকে পড়েছেন পর্বতারোহী এবং অভিযানের সঙ্গে যুক্ত কর্মীরা। প্রথমে ১০ জনের খবর না মিললেও পরে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। নিখোঁজদের মধ্যে পর্বতারোহণের কাজে যুক্ত সহকারী কর্মী এবং রান্নার দায়িত্বে থাকা কর্মীরা রয়েছেন বলেই খবর। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এ বিষয়ে ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধারের চেষ্টা চলছে। প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। তবে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) উত্তরপাড়ার পর বেলেঘাটায় আক্রান্ত কুণাল ঘোষ

গতকালের পর ফের আজ আক্রান্ত কুণাল ঘোষ। শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে শনিবার উত্তরপাড়ায় কুণাল ঘোষের ওপর হামলার অভিযোগ উঠেছিল। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ নিজের বিধানসভা এলাকা বেলেঘাটাতেই তাঁর ওপর হামলা হয়েছে বলে খবর। এমনকি কুণাল ঘোষ বলেন যে, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। আজ বেলেঘাটায় এক কর্মসূচিতে যোগ দিতে বেরোলে ফুলবাগান থেকে নারকেলডাঙ্গার দিকে যাওয়ার সময় কিছু বাইক আরোহী তাঁর ওপর এই হামলা চালায়। এমনকি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) নৌকায় চড়ে প্রতিমা বিসর্জন দেখার সুযোগ দিল সরকার

হাতেগোনা কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। তবে এবার দশমীর পর পুজোর কার্নিভাল হবে না, তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বদলে বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে শুভেন্দু অধিকারীর সরকার। আমজনতা দশমীতে সরকারি জেটিতে চড়ে গঙ্গায় বিসর্জন দেখতে পারবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। সেই অনুযায়ী, দশমীর দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে মিলেনিয়াম জেটি, যাতে চড়ে হাওড়া এবং কলকাতার বিভিন্ন ঘাটে এই বিসর্জন দেখা যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর

খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যু কামনা করলেন নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। প্রথম থেকেই নিজের দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন তিনি। তবে এবার তিনি সরাসরি এক সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন যে, “উনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তো, তাই হাতির পাঁচ পা দেখেছেন। আস্ফালন দেখাচ্ছেন। এ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, উপরওয়ালা যেন ওঁকে ওঁর টিকিট কাটিয়ে দেয়।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে ছড়িয়েছে উত্তেজনা। এমনকি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) আরামবাগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত একাধিক

আরামবাগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নব্য বনাম পুরনো কর্মীদের মধ্যে চরম সংঘর্ষে রণক্ষেত্র হল হুগলির আরামবাগ। জানা গিয়েছে, আরামবাগের বিজেপি সভাপতি প্রশান্ত অধিকারীর সংবর্ধনা এবং বাইক র‍্যালিকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়িয়েছে। দিনভর অনুষ্ঠান চলার পর রাতে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগের বাতানল এলাকা। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এমনকি দুই পক্ষ পরে মারামারিতে জড়িয়ে পড়ে। এর জেরে বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপির বিধায়ক। শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়েতে উত্তরপ্রদেশের দিবাই কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রপাল সিং লোধির ফরচুনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এমনকি ঘটনায় বিজেপি বিধায়ক আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় বিধায়কের একটি পাঁজরের হাড় ভেঙে তাঁর ফুসফুসে ঢুকে যায় বলেও খবর। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, টায়ার ফেটে যাওয়ায় বিধায়কের গাড়িটি হাইওয়ে থেকে ছিটকে পড়ে। তারপর রাস্তার পাশের কাঁদায় দীর্ঘ পথ পিছলে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন সোনম ওয়াংচুকের

ফের ফিরছে দিল্লির চিত্র। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগে থেকেই আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এমনকি ৪৮ ঘণ্টা ডেডলাইন দিয়েছিল তারা। তবে সেই ডেডলাইন শেষ হয়ে যাওয়ায় আগামী ২ অক্টোবর রাজপথে নামতে চলেছে তারা। তবে ফের তাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন যে, “যন্তরমন্তরে যখন প্রথম আন্দোলন চালু হয়েছিল, তখন সিজেপি নতুন মুখ ছিল। আমি তাদের পূর্ণ সমর্থন করেছি। এখন ওদের কণ্ঠস্বর আরও জোরালো। তবে ব্যক্তিগতভাবে সবকটি আন্দোলনে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। একদম শুরু থেকেই আন্দোলনগুলির প্রতি আমার সমর্থন রয়েছে।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment