মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনা, বিজেপি নেতাকে ডিম থেরাপি…! আজকের সেরা ১০ খবর (১৭ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার। মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনা, বিজেপি নেতাকে ডিম থেরাপি, অভিষেককে হাইকোর্টের স্বস্তি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অভিষেককে স্বস্তি দিল হাইকোর্ট

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক স্বস্তি দিলে কলকাতা হাইকোর্ট। আগামী একমাস তাঁর রক্ষাকবচ বহাল রেখেছে আদালত। আসলে বিধানসভার সই জালিয়াতি কান্ডে এই স্বস্তি পেয়েছেন সাংসদ। সিআইডি তদন্তে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে এদিন। যদিও ইতিমধ্যে একাধিকবার তৃণমূলের যুবরাজকে সিআইডি আধিকারিকরা তলব করেছে। এমনকি একাধিকবার হাজিরার এড়িয়ে শেষমেষ তিনি হাজিরা দিয়েছিলেন। কিন্তু সেখানে কোনওরকম সদুত্তর দিতে পারেননি তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন করে বিধানসভায় ধর্না তৃণমূলের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ২০ দিন অনশনে লাদাখের শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিনের পর দিন শারীরিক অবস্থা তাঁর অবনতির দিকেই এগোচ্ছে। এবার সেই আন্দোলনকে কেন্দ্র করে কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঘাসফুল শিবিরের প্রথম সারির বেশ কয়েকজন অর্থাৎ কালীঘাট তৃণমূল বিধানসভায় ধর্নায় বসল। কুণাল ঘোষ বলেন যে, সোনম ওয়াংচুক লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। এতে তাঁর শরীর এবং স্বাস্থ্যের অবনতি ঘটছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে মেডিকেল টিম পাঠাতে হবে। আর এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কলকাতা এয়ারপোর্ট এলাকায় জারি ১৬৩ ধারা

কলকাতা এয়ারপোর্টের মসজিদ ভাঙা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। রাজ্য সরকার ইতিমধ্যেই এই মসজিদে নামাজ পড়া বন্ধ করেছেন। তবে এ নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী আজ আন্দোলনে ডাক দিয়েছিলেন। তবে সেই খবর পেয়েই আজ বাঁকড়া এলাকায় তৎপর হয় রাজ্য পুলিশ। এমনকি সকাল থেকেই ১৬৩ ধারা জারি করা হয়। পাশাপাশি পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু আচমকা এদিন পিছু হটেন সিদ্দিকুল্লা চৌধুরী। বেলা বারোটার সময় বাঁকড়া মোড় এলাকায় পৌঁছে তিনি বলেন যে, তাদের কর্মসূচি বাতিল হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) প্রধানমন্ত্রীর হাত ধরে ছুটল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের পথচলা শুরু হল। হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ স্টেশন পর্যন্ত এই হাইড্রোজেন ট্রেন চলবে বলেই খবর। যদিও ২২ মে এই পরিবহনের অনুমোদন পাওয়া গিয়েছিল। ৮৯ কিলোমিটার রুটে একাধিক স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি। তালিকায় রয়েছে পান্ডু পিন্দারা জংশন, ললিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দরাই হল্ট। এছাড়া এই ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। আর সব মিলিয়ে ১০টি কোচ রয়েছে, যেখানে মোট ২৬০০ জন যাত্রী চলাচল করতে পারবে। তবে ট্রেনটির গড় গতিবেগ হবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ডিম থেরাপির শিকার নিউ টাউনের বিজেপি নেতা

এবার ডিম থেরাপির শিকার হলেন বিজেপির নেতা। নিউটাউনে বিজেপি নেতা বরুন বিশ্বাস এক বৃদ্ধার কাছ থেকে বেআইনিভাবে আবাসনের ফ্ল্যাট দখল করে বসবাস করছিলেন বলে খবর। আর সেই খবর পুলিশের কাছে যেতেই তাঁকে আজ টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জানা যাচ্ছে, বহুবার অভিযোগ করা হলেও তিনি কোনও কর্ণপাত করেননি। শেষে আদালতের নির্দেশের ভিত্তিতেই বৃহস্পতিবার নিউ টাউন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বাংলা সহ ৭৫টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন

আজ অর্থাৎ ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের ২০টি রাজ্যে মোট ৭৫টি অমৃত ভারপ্ত স্টেশনের উদ্বোধন হয়েছে। যার মধ্যে বাংলার কিছু স্টেশন রয়েছে। এই স্টেশনগুলোর জন্য মোট ১৫৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, গুজরাট সহ বেশ কিছু স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে বলেই খবর। এখন থেকে যাত্রীদের আর ভারী মালপত্র নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে না। প্রতিটি প্ল্যাটফর্মে দ্রুত গতির স্কেলেটর এবং লিফট বসানো হয়েছে। এছাড়া স্টেশনগুলিতে বিলাসবহুল এক্সিকিউটিভ লাউঞ্জ, আধুনিক শৌচাগার ইত্যাদি থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে। স্কুল পড়ুয়া ভর্তি পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ পড়ুয়াসহ ৫ জনের। জানা গিয়েছে, মুর্শিদাবাদ থানার অন্তর্গত কর্ণসুবর্ণা এবং গোবিন্দপুর রেলস্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিং-র কাছে একটি এই ঘটনা ঘটেছে। ট্রেনের গেট খোলার পর গাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে। এমনকি সেই ধাক্কা এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে যায়। ইতিমধ্যেই ওই গেটম্যানকে আটক করা হয়েছে, এবং রেলের তরফ থেকে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

শ্যাম স্টিল কারখানার শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন। তিনি স্পষ্ট জানালেন যে, আপনার হাতে অনেক সময় রয়েছে। প্ল্যান্টের ভিতর এসে একবার দেখে যাবেন। প্ল্যান্টের ভিতরে মন্দির আছে। নন্দী মহারাজ রয়েছে। দরকার হলে সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব। প্রসঙ্গত, বিজেপি আসতেই রাজ্যে শিল্পে একেবারে জোয়ার লেগেছে। ইতিমধ্যেই লাক্স কোজি বাংলায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। এমনকি আগামী দিনগুলোতে আরও বিনিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) কালীঘাট কর্মসূচিতে মদন মিত্র

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখেছেন মদন মিত্র। তবে আজ শুক্রবার সোনম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে ধর্নায় বসে কালীঘাটের তৃণমূল বিধায়করা। বিরোধী দলনেতার ঘর থেকে বেরিয়ে হঠাৎ করে সেখানে চলে যান মদন মিত্র। এমনকি মদনকে লক্ষ্য করে কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন যে, মদন দা শারীরিকভাবে ওইদিকে গিয়েছে। কিন্তু মন অন্যদিকে পড়ে রয়েছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। আমার মনে হচ্ছে, মদনদার মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বুলেট ট্রেন প্রকল্প নিয়ে ভারতকে তুলোধোনা জাপানের!

বুলেট ট্রেন প্রকল্প নিয়ে এবার ভারতকে একহাত নিলেন জাপানের প্রাক্তন মন্ত্রী হিদেকি মাকিহারা। তাঁর দাবি, ভারত প্রতিশ্রুতি দিয়ে তা রাখে না। এখনকি প্রতিশ্রুতি দিলেও পরক্ষণেই তা ভুলে যায়। তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়েই চলে। এই প্রকল্পের জন্য জাপান সর্বস্ব দিলেও ভারতের গাফিলতির জন্যই তা এগোনো সম্ভব হয়নি। এমনকি নিরাপত্তার জন্য জাপানকেই বাদ দেওয়া হয়েছে। কিন্তু আবার বেশ কিছু রিপোর্ট বলছে, অতিরিক্ত ব্যয় এড়াতে এবং ভারতের জাপানের একচেটিয়া আধিপত্য রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment