=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল কবে ঘোষণা করবে BCCI? মিলল উত্তর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল ভারত। তবে এখনও বাকি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup)। এবছর নারী বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে মূলত 6টি করে দল নিয়ে মোট 12টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। ইতিমধ্যেই সেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। তবে হরমনপ্রীত কৌরদের স্কোয়াড এখনও ঘোষণা করে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেয়েদের দল নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল BCCI।

কবে ভারতীয় দল ঘোষণা করবে BCCI?

গতকাল অর্থাৎ বুধবার, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, আগামী 2 মে, শনিবার মুম্বইয়ে BCCI এর সদর দপ্তরে একটি বৈঠক হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন অধিনায়ক হরমন থেকে শুরু করে প্রধান নির্বাচক অমিতা শর্মা এমনকি বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। সব ঠিক থাকলে এদিনই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেয়েদের চূড়ান্ত দল নির্বাচন করা হতে পারে। আর তারপরেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বলাই বাহুল্য, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল আগামী 14 জুন যাত্রা শুরু করবে। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের। এছাড়াও খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচন কমিটি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি, একটি টেস্ট ও এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় এ দল ঘোষণা করবে।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন KKR সহ এই ৪ দলের অধিনায়ক

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপে ভারতের সাথে আর কারা?

এ বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে গ্রুপ ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ টুতে থাকছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

Leave a Comment