=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়ে বলে দেখেনি বাবা, CBSE-র পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৮ পেল সোদপুরের বৈজয়ন্তী

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা নববর্ষের দিনই সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর প্রথম পর্বের ফল প্রকাশিত হয়েছে (CBSE Class 10 Result)। সেখানেই চমক দিল মেয়ে হিসেবে অবহেলিত হওয়া বৈজয়ন্তী। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, কন্যা সন্তান জন্ম হয়েছিল বলে বাবা তাঁর পিছনে টাকা খরচ করতে চাননি। সেই কারণে বিবাহ বিচ্ছেদ হয় মা-বাবার। মায়ের কাছেই মানুষ বৈজয়ন্তী বন্দ্যোপাধ্যায় (Vijayanti Bandhopadhyay)। আর এবার সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় সোদপুরের নারায়ণা স্কুল থেকে ওই ছাত্রী ৫০০-র মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে স্কুল টপার।

অবহেলিত মেয়ের বোর্ড পরীক্ষায় রেকর্ড

জানা যাচ্ছে, বৈজয়ন্তী বাংলা, গণিত, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ পেয়েছে। পাশাপাশি ইংরেজিতে পেয়েছে ৯৮ এবং সমাজবিজ্ঞানে ৯৯। সব মিলিয়ে ৫০০-র মধ্যে ৪৯৮ নম্বর তাঁর ঝুলিতে। তাঁর মা অনুসূয়া বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বাসিন্দা। দীর্ঘদিন স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। মেয়ে বড় হয়ে চিকিৎসক হয়ে সমাজসেবা করবে এমনটাই স্বপ্ন দেখে। অনুসূয়ার দাবি, “মেয়ে হয়েছিল বলে আমার সরকারি কর্মচারী স্বামী তাঁর দায়িত্ব নিতে চাননি। তবে আমি হাল ছাড়িনি। লড়াইটা আমি ছাড়িনি। মর্যাদার সঙ্গেই লড়াই করেছি। কোনও গৃহশিক্ষক ছাড়াই ও পড়াশোনা করেছে। স্কুলে যা পড়াতো তা দিয়েই ওর এই নম্বর। আমি বাংলা মিডিয়ামের ছাত্রী। যতটুকু পেরেছি ওকে সাহায্য করেছি।”

বৈজয়ন্তী নিজেই বলেন, “আমার সাফল্যের মূল স্তম্ভ আমার মা। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। কিন্তু আমার মতো পরিবার থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন অতটাও সহজ নয়। আমি জানিনা কতদিন পড়াশোনা চালিয়ে যেতে পারব।” তাঁর সংযোজন, “আমি নিজেও জানতাম না যে আমি এত নম্বর পেয়ে পাস করব। সবটাই আমার স্কুলের শিক্ষক এবং আমার মায়ের কৃতিত্ব।”

আরও পড়ুন: শীঘ্রই ছুটবে ট্রেন! বালুরঘাট-হিলি রেল প্রকল্পে আত্রাই নদীর উপর শুরু ব্রিজের কাজ

প্রসঙ্গত, এবছর পড়ুয়ারা গড়পড়তায় ভালোই ফল করেছে। রিপোর্ট দেখলে বুঝতে পারব, কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের শীর্ষজিৎ মুখোপাধ্যায় এবার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ১০০, বাংলা এবং গণিতে ৯৯ আর ইংরেজিতে ৯৮ পেয়ে পাশ করেছে। তাঁর মা পদার্থবিদ্যার ছাত্রী হওয়ার কারণে তাঁকে সাহায্য করেছে। সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। এদিকে নিউটাউনের বাসিন্দা মহীপ বসু এবার সেরা পাঁচ বিষয়ে ৪৯৮ নম্বর পেয়ে পাস করেছে। যার মধ্যে গণিত, সমাজবিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে ১০০ আর ইংরেজি ও হিন্দিতে ৯৯ পেয়েছে। পাশাপাশি বিজ্ঞানে পেয়েছে ৯৮। কিন্তু সবকিছুর মধ্যেও বৈজয়ন্তীর সাফল্য যেন সবাইকে ছাপিয়ে যায়।

Leave a Comment