মেলে ৫০,০০০ টাকা অবধি স্টাইপেন্ড! চলছে এই স্কলারশিপে আবেদন

সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলির ছেলেমেয়েদের পড়াশোনা যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায় তার জন্য সরকার বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি একাধিক স্কলারশিপ (Scholarship) চালু করে রেখেছে। ঠিক তেমনই ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিরো ফিনকর্পের তরফ থেকে রমনকান্ত মুঞ্জাল স্কলারশিপ চালু করা হয়েছে, যেখানে ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়া যায়। কিন্তু কারা এই স্কলারশিপের যোগ্য এবং কীভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

রমনকান্ত মুঞ্জাল স্কলারশিপ কী?

রমনকান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের যৌথ উদ্যোগেই এই স্কলারশিপটি চালু করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলেই উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। তবে এক্ষেত্রে কয়েকটি যোগ্যতা রয়েছে। সেই যোগ্যতাগুলি না পূরণ করলে আবেদন করা যাবে না। সেগুলি হল—

  • প্রথমত আবেদনকারীকে ভারতীয় নাগরিক করতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পেতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে যে কোনও প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল B.Com, Bachelor of Management Studies, BBA, Integrated Program in Management, Bachelor in Business Studies, BFIA, Bachelor of Banking and Insurance ইত্যাদি।

কত টাকা সাহায্য দেওয়া হয়?

এখানে তিন বছরের জন্য স্টাইপেন্ড প্রদান করা হয়। সেক্ষেত্রে ৪০ হাজার টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত সহায়তা মেলে। তবে নির্দিষ্ট কোর্স এবং কলেজের ফিজের উপরেই এই স্কলারশিপের পরিমাণ নির্ভর করে। তবে এটুকু বলা যায়, এই স্কলারশিপ পেলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর কোনও রকম সমস্যা হয় না।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৬ জেলায়, আজকের আবহাওয়া

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে বর্তমানে Buddy4Study পোর্টালের মাধ্যমে আবেদন চলছে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট স্কলারশিপটি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

তবে এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ আগামী ৩১ আগস্ট ২০২৬। এই সময়সীমার পরে আর আবেদন গ্রহণ করা হবে না।

Leave a Comment