=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ম্যাচ চলাকালীন ই-সিগারেটে টান রিয়ান পরাগের! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে RR অধিনায়ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইলেকট্রিক সিগারেট মুখে ধরা পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag E-Cigarette)! মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে বসে ভ্যাপিং করতে দেখা যায় খেলোয়াড়কে। সেই ছবি এবং দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টেলিভিশন সম্প্রচারের সময় ক্যামেরার চোখ থেকে দেখা যায় ইলেকট্রিক সিগারেট মুখে নিয়ে টানছেন RR অধিনায়ক! যে ঘটনায় এবার জোড় বিতর্কে রিয়ান।

ঠিক কী ঘটেছিল?

মঙ্গলবার, পাঞ্জাব বনাম রাজস্থানের ম্যাচ তখন 16 ওভারে। ঠিক সেই সময় ক্যামেরার চোখ থেকে দেখা গেল খোদ রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ ড্রেসিংরুমে বসে রয়েছেন। তাঁর পাশেই রয়েছেন সতীর্থ ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। ঠিক সেই সময় দেখা গেল বসে বসে একটি ইলেকট্রনিক সিগারেট বা ভাইপিং ডিভাইস মুখে নিয়ে ম্যাচ উপভোগ করছেন রিয়ান। যদিও ভারতীয় ক্রিকেটারের কাছে থাকা বস্তুটি আদৌ ইলেকট্রনিক সিগারেট কিনা তার স্পষ্ট কোনও তথ্য নেই। তবে নেটিজেনদের দাবি, খেলোয়াড়ের মুখে যে বস্তুটি দেখা গিয়েছে সেটি ইলেকট্রনিক সিগারেটই!

বিতর্কে রিয়ান পরাগ

সাধারণত নির্দিষ্ট জায়গা ছাড়া স্টেডিয়াম, ড্রেসিংরুম কিংবা পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, 2019 সালের ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন বলছে, ভ্যাপ বা ইলেকট্রিক সিগারেট উৎপাদন, বিক্রি, আমদানি-রপ্তানি এমনকি এই ধরনের দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। এই আইন ভাঙা হলে জেল এবং জরিমানা দুইই হতে পারে।

অবশ্যই পড়ুন: মিলছে না পারিশ্রমিক! নির্বাচনের আগে বকেয়ার দাবিতে বিক্ষোভ ভোট কর্মীদের

রিয়ান পরাগের মুখে যে বস্তুটি দেখতে গিয়েছে সেটি আদৌ ইলেকট্রনিক সিগারেট কিনা তা নিয়ে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে নেট নাগরিকদের একটা বড় অংশ, গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, “ভ্যাপ বা ইলেকট্রনিক সিগারেট যেখানে আইনত নিষিদ্ধ সেখানে একজন পেশাদার খেলোয়াড় কীভাবে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ চলাকালীন ড্রেসিংরুমে বসে সেটি ব্যবহার করতে পারেন!” নেটিজেনদের স্পষ্ট দাবি, এ বিষয়ে অবশ্যই রাজস্থানের অধিনায়ককে জবাবদিহী করতে হবে!

Leave a Comment