যানজট এড়াতে কলকাতায় রিং রোড তৈরির প্রস্তাব রাজ্যের, উপকৃত হবে ৪ জেলা

সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গবাসীর জন্য রইল দারুণ সুখবর। সাধারণ মানুষের হয়রানির সমস্যা মেটাতে এবার কলকাতায় বিরাট রিং রোডের (Kolkata Ring Road) সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূলত রাজ্যের উন্নয়নের লক্ষ্যে ছয় মাসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে একটি বড় রিং রোড প্রকল্প প্রস্তাব করেছে। এই কাজের জেরে ব্যস্ততম রুটগুলির ওপর চাপ কমবে, যাতায়াত ব্যবস্থা হবে আরও মাখনের মতো।

এবার রিং রোড পাচ্ছে বাংলা?

রিপোর্ট অনুযায়ী, সরকারের তরফে প্রস্তাবিত করিডরটি শহরের ব্যস্ত কেন্দ্র থেকে জেলার মধ্যে চলাচলকারী যানবাহন সমস্যার দূর করা সম্ভব হবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে চলাচলকারী যানবাহন কেন্দ্রীয় কলকাতাকে এড়াতে পারে। অর্থাৎ কলকাতা না ঢুকেই আগামী দিনে আপনি কলকাতা পেরিয়ে যেতে সক্ষম হবেন। তবে ভারতে এটা প্রথম নয়, অন্যান্য বড় শহর যেমন দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো শহরে যেমন আউটার রিং রোড আছে। এবার সেই আদলেই এখন কলকাতায় একটি তৈরি রিং রোড তৈরি করার ভাবনাচিন্তা শুরু হয়েছে। আর এই প্রস্তাবটি পেশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুনঃ ডলারের বিপরীতে শক্তিশালী হবে ভারতীয় রুপি! মোক্ষম পদক্ষেপ RBI-র

কলকাতায় না ঢুকেই এক কথাই শহরকে বাইপাস করে হাওড়া থেকে উত্তর ২৪ পরগনা বা দক্ষিণ ২৪ পরগনা পৌঁছে যেতে পারবেন আপনি। ফিরতি পথেও একই কাজ করতে পারবেন। যদিও এখনও রাস্তার দিক ঠিক হয়নি, তবে কর্মকর্তারা সম্ভবত যে রুট হবে তা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন নিশ্চয়ই ভাবছেন কোন রুট? চলুন জেনে নেওয়া যাক।

তালিকায় থাকতে পারে এই রুটগুলি

জানা গিয়েছে, বজবজ–মহেশতলা, গার্ডেন রিচ, ডায়মন্ড হারবার রোড, আমতলা, সোনারপুর, বারুইপুর, বাসন্তি হাইওয়ে, বসিরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু, ডানকুনি এবং পাঁচলা সংযোগ করবে রিং রোডটি। সেইসঙ্গে এটি কলকাতা মহানগর এলাকার চারপাশে একটি নতুন রোড তৈরী করবে। বজবজের কাছে হুগলি নদীর একটি নতুন ক্রসিং গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। রিং রোডের অংশ হিসেবে হুগলি নদীর উপরে একটি ব্রিজ তৈরি করা হতে পারে। এটি বজবজ এবং মহেশতলাকে যুক্ত করবে নিবেদিতা সেতু, পাঁচলা, ডানকুনিকে।

Leave a Comment