=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাশিয়ার তেল জায়ান্টের বিরাট অংশীদারিত্ব কিনে নিচ্ছে আম্বানির রিলায়েন্স!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়ার তেল জায়ান্ট পিজেএসসি রোসনেফ্ট অয়েল কোম্পানি খুব শীঘ্রই ভারতে বার্ষিক 20 মিলিয়ন টন তেল শোধনাগার এবং 6,750টি পেট্রোল পাম্প পরিচালনকারী সংস্থা নায়ারা এনার্জির 49.13 শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দিতে পারে। সেই মর্মেই এবার এই রুশ সংস্থার সাথে আলোচনায় বসেছে রিলায়েন্স (Reliance)।

প্রাথমিক পর্যায়ে চলছে আলোচনা

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান তেল সংস্থা রোসনেফ্ট রিলায়েন্সের সাথে নায়ারার অংশীদারিত্ব বিক্রির জন্য আলোচনায় বসেছে। আপাতত যা খবর, খুব সম্ভবত আম্বানি সংস্থার কাছেই এই তেল সরবরাহকারী সংস্থার 49.13 শতাংশ শেয়ার বিক্রি করে দিতে পারে রুশ সংস্থা। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, সুযোগের সদ্ব্যবহার করতেও পিছু হটবে না রিলায়েন্স।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, রুশ তেল সংস্থার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবার নয়ারার বড় অংশীদার হয়ে উঠতে চলেছে রিলায়েন্স। যদিও বর্তমানে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। কাজেই রিলায়েন্সের সাথে নায়ারা নিয়ে আদৌ চুক্তি হবে কিনা সে বিষয়ে এখনই কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

তবে সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে রাশিয়ার এই তেল সংস্থার কাছ থেকে ভারতের 20 মিলিয়ন টন তেল শোধনাগার ও হাজার হাজার পেট্রোল পাম্পের পরিচালন সংস্থার বড়ো শেয়ার কিনতে আপ্রাণ চেষ্টা করবে রিলায়েন্স।

কেন নায়ারার অংশীদারিত্ব বিক্রি করতে চাইছে রোসনেফ্ট ?

বেশ কয়েকটি বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভারতে কার্যক্রম চালাতে যথেষ্ট সমস্যা পোহাতে হচ্ছে এই সংস্থাকে। জানা যাচ্ছে, ভারত থেকে সম্পূর্ণ আয় ফেরত পাঠানোর ক্ষমতা সীমিত হওয়ার কারণে এবার ভারতে নায়ারা সংস্থার 49.13 শতাংশ শেয়ারই বিক্রি করে দিতে চাইছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার এই সংস্থা।

অবশ্যই পড়ুন: জঙ্গি কার্যকলাপের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশি! তাড়ানো হচ্ছে দেশে

উল্লেখ্য, ভারতের নায়ারা সংস্থার শেয়ার বিক্রি নিয়ে রিলায়েন্সের সাথে প্রাথমিক পর্যায়ের বৈঠক চলেছে রুশ সংস্থার। সূত্রের খবর, ভারতীয় সংস্থার সাথে আলোচনায় রাশিয়ার তেল জায়ান্ট রোসনেফ্ট নাকি তাদের ভ্যালুয়েশন এক ধাক্কায় 17 বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। তবে রিলায়েন্স সংস্থার আধিকারিকদের কাছে সেই মূল্যায়ন অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। কাজেই আগামী দিনে নায়ারার 49.13 শতাংশের চুক্তি কোন দিকে এগোয় এখন সেটাই দেখার। যদিও রাশিয়ান তেল জায়ান্ট রোসনেফ্ট এখনও এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Leave a Comment