“রাহুল ড্রোন শটের জন্য …” চাঞ্চল্যকর তথ্য ফাঁস প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়

প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার, টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক এবং আকস্মিক মৃত্যুতে (Rahul Arunoday Banerjee Death) শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিউড তবে ঘটনাকে ঘিরে সকলের মনে একাধিক প্রশ্ন জেগে উঠছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব নিয়েই নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। আর এবার প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়(Leena  Gangopadhyay) প্রকাশ্যে আনলেন বিস্ফোরক তথ্য।

ড্রোন শট নেওয়ার অনুরোধ রাহুলের

রাহুলের মৃত্যু সংবাদ পাওয়ার পর রবিবার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গভীর জলে শ্যুট ছিল না। এরপর সোমবার সকাল থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছিল না। এরপর গভীর রাতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট অনুযায়ী, তিনি জানান, রবিবার শ্যুটিং এর সময় তিনি স্পটে ছিলেন না। যেটুকু তিনি শুনেছেন, সেটাই জানাবেন। মানসিকভাবে সে বিধ্বস্ত তিনি দায়িত্ব নিতে পারছেন না, বাকিরা কে কী বলছেন। লীনা দেবী আরও জানান, “ ভাস্কর ব্যানার্জি, অম্বরীশ, রাজন্যা… তাদের থেকে জানতে পারবে রাহুল খুব পারফেকশানিস্ট। ওহ খুব মন দিয়ে কাজ করত। ওর মনে হয়েছিল একটা ড্রোন শট নেব। সব হয়ে যাওয়ার পর ওহ ডিরেক্টরকে রিকুয়েস্ট করে। ডিরেক্টর বলে, এটা নেই স্ক্রিপ্টে। তুমি এটা কেন করতে যাচ্ছো?”

আউটডোর শ্যুটিংয়ের সেফটি নিয়ে বিতর্ক

আউটডোর শ্যুটিংয়ে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠতেই প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “কোনও শ্যুটিংয়ে কোনওদিন অ্যাম্বুলেন্স থাকে? আমি কোনওদিন দেখেনি। আমি আগেরদিন গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে ওই বোটে করেই। বোটের মাঝির সাক্ষাৎকারও সবাই দেখেছে। ওড়িশার পুলিশকে ইনফর্ম করা হয়েছে, যেখানে শ্যুটিং করা হয়, একজন লোকাল কো-অর্ডিনেটার থাকে। সৌরভ নামের একটি ছেলে দায়িত্ব নিয়েছে। ওই আমাদের জানিয়েছে থানার পারমিশন আছে। আমার কাছে তো এখন কাগজ নেই। এলেই আমি দিয়ে দিতে পারব।”

আরও পড়ুন: কিছুক্ষণেই মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর ভ্রূকুটি কলকাতা সহ ৮ জেলায়! আবহাওয়ার খবর

পূর্ণাঙ্গ তদন্তের দাবি

অভিনেতা রাহুলের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিরিয়ালটির প্রযোজক সংস্থার বিরুদ্ধে অনুমতি না নেওয়া, নিরাপত্তা ব্যবস্থা না করা, অবহেলা, অব্যবস্থা, দায়িত্বজ্ঞানহীন ইত্যাদি বিষয়ে একাধিক অভিযোগ উঠে আসছে। একাংশের দাবি প্রযোজক যদি মহিলা কমিশনের চেয়ারম্যান হিসাবে ক্ষমতার আসনে বসে থাকেন তবে তদন্ত ভীষণভাবে প্রভাবিত হতে পারে। অন্যদিকে ন্যায় বিচারের স্বার্থে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ লীনা গঙ্গোপাধ্যায়ের অবিলম্বে পদ থেকে সরে দাঁড়ানোর প্রতিবাদও ওঠে ইন্ডাস্ট্রিতে। সকলের দাবি রাহুলের মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক যাতে সত্য সামনে আসে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

Leave a Comment