=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রিপাবলিক বাংলায় ময়ূখ রঞ্জন ঘোষের ইতি? ছাড়লেন সব Whatsapp গ্রুপ, জল্পনা তুঙ্গে

কলকাতা: বাংলা সংবাদমাধ্যমে একাধিক রদবদলের আবহের মধ্যেই এবার নতুন করে জোরালো হয়েছে রিপাবলিক বাংলার (Republic Bangla) পরিচিত মুখ তথা নিউজ অ্যাঙ্কার ময়ূখ রঞ্জন ঘোষকে (Mayukh Ranjan Ghosh) ঘিরে জল্পনা। চ্যানেলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরেই নানা মহলে আলোচনা চলছিল। বিশেষ করে ৪ মে-র পর থেকেই তিনি নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারেন বলে জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও জোরালো হয়েছে সম্প্রতি।

সূত্রের দাবি, সোমবার সকালে ময়ূখ রঞ্জন ঘোষ একাধিক অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মীর দাবি, মঙ্গলবার শেষবারের মতো নিউজরুম থেকে লগ-আউট করার পর তিনি অফিস-সংক্রান্ত সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসিয়াল ই-মেল থেকেও নিজেই সরে দাঁড়ান। ঘনিষ্ঠ মহলে তার নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বলে সূত্রের খবর।

তবে এই বিষয়ে ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এরই মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ৫ আগস্ট ২০২৪-কে ঘিরে একটি দীর্ঘ পোস্ট করেন ময়ূখ। সেখানে তিনি লেখেন, ওই দিনের রিপোর্টিং তাঁর সাংবাদিকতা জীবনের অন্যতম বড় মোড় ছিল। পাশাপাশি তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় লেখেন, ডিসেম্বরে বাংলাদেশে বড় কোনও রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও তাঁর ধারণা। আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ভারত, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর ঘিরে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, “সবার আগে সব খবর দেব। কলকাতা থেকে কারাকাস, ঢাকা থেকে দামাস্কাস—নজর রাখুন।”

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ। দ্রুতগতির উপস্থাপনা, ঘটনাস্থল থেকে লাইভ রিপোর্টিং এবং স্টুডিওতে আগ্রাসী সংবাদ পরিবেশনের জন্য যেমন তিনি জনপ্রিয়, তেমনই তাঁর উপস্থাপনা নিয়ে বিতর্কও কম হয়নি। আরজি কর কাণ্ড, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, হিন্দু নির্যাতনের অভিযোগ, মুর্শিদাবাদের হিংসা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনায় তাঁর রিপোর্টিং দর্শকদের নজর কেড়েছে। বিভিন্ন আলোচনা ও ফেসবুক পোস্টে তিনি বারবার সোশ্যাল মিডিয়া-ভিত্তিক সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ বিশ্বমঞ্চে বাংলার শিল্পী, যাদবপুরের প্রাক্তনীর ‘লুবলুর পৃথিবী’ মনোনীত কমিক্সের ‘অস্কার’-এ

এখন প্রশ্ন একটাই … রিপাবলিক বাংলার সঙ্গে কি সত্যিই ইতি টানলেন ময়ূখ রঞ্জন ঘোষ? নাকি অপেক্ষা করছে নতুন কোনও চমক? আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই জল্পনার উত্তর অবশ্য সময়ই দেবে। তবে তাঁর পরবর্তী স্ট্যাটাস বা ঘোষণা কী হয়, সেদিকেই নজর রয়েছে সংবাদমাধ্যম ও দর্শকমহলের।

Leave a Comment