=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রোজ 2GB ডেটা, বিনোদনে ভরপুর! সস্তায় বাজার কাঁপানো প্ল্যান নিয়ে এল Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে একের পর এক চমক দেওয়া রিচার্জ প্ল্যান নিয়ে এসে টক্কর দেয় জিও এবং এয়ারটেল। তবে এবার জিও এমন এক ধামাকাদার প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যা সস্তায় দিচ্ছে ভরপুর সুবিধা। আপনি যদি এমন কোনও প্ল্যান খুঁজে থাকেন, যেখানে OTT সাবস্ক্রিপশন, ফ্রি কল, ডেটা, সবকিছু মিলবে, তাহলে এটি হতে পারে সোনায় সোহাগা অফার।

কোন প্ল্যানের কথা বলছি আমরা?

আসলে জিওর এই প্ল্যানটির দাম মাত্র 1029 টাকা। আর এটি বর্তমানে সক্রিয় এবং জিও অ্যাপ বা ওয়েবসাইট থেকেই রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানে প্রথমত 84 দিনের ভ্যালিডিটি মিলছে এবং মোট 168GB ডেটা মিলছে। অর্থাৎ, প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

পাশাপাশি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা পাওয়া যাবে এবং প্রতিদিন 100টি করে SMS-র সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে। এমনকি দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও 64 kbps স্পিডে ইন্টারনেট চলবে এবং 5G নেটওয়ার্কের সুবিধা থাকছে। অর্থাৎ, আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

থাকছে বিনোদনের প্যাকেজ

এই প্ল্যান শুধুমাত্র কল বা ডেটার জন্য নয়, বরং OTT সাবস্ক্রিপশনেও বড়সড় চমক দিচ্ছে। প্রথমত, Amazon Prime Lite-র সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। আর এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি Amazon প্রাইম ভিডিও কনটেন্ট দেখতে পারবেন একেবারে HD (720p) কোয়ালিটিতে।

দ্বিতীয়ত থাকছে জিও টিভি এবং জিও সিনেমার 90 দিনের অ্যাক্সেস। এর মাধ্যমে মোবাইল বা টিভিতে জিও টিভি অ্যাপে লাইভ টিভি দেখা যাবে একদম ফ্রিতে। পাশাপাশি থাকছে 50GB JioAICloud স্টোরেজ। আর এখানে আপনি ডকুমেন্ট, প্রয়োজনীয় ফাইল বা ফটো নিশ্চিন্তে রাখতে পারবেন।

আরও পড়ুনঃ আগে পেতেন ৬০০ টাকা! বর্তমানে ৪২০০ শতাংশ বেতন বেড়েছে এই KKR তারকার

কাদের জন্য সেরা এই প্ল্যান?

আসলে যারা প্রতিদিন OTT কনটেন্ট দেখেন বা দৈনিক বেশি পরিমাণে ডেটার দরকার হয় এবং 5G ইন্টারনেট উপভোগ করতে চান, তাদের জন্য একেবারে সেরা বিকল্প এটি। এছাড়া Amazon Prime Lite-র মত সাবস্ক্রিপশন যদি ফ্রিতে পান, তাহলে তো আর কোনও কথাই থাকে না। তাই যদি স্বল্প বাজেটে ভরপুর সুবিধা পেতে চান, তাহলে আজই এই প্ল্যানটি রিচার্জ করুন এবং চিন্তামুক্ত হন।

Leave a Comment