=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীঘ্রই বাড়তে পারে পেট্রোল, ডিজেল থেকে LPG-র দাম! এবার কত টাকা?

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই আবারও একবার মধ্যবিত্তের পকেটে চাপ পড়তে চলেছে বলে আশঙ্কা। আর এই চাপ বাড়াবে জ্বালানি। আজ্ঞে হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ৫ রাজ্যে ভোটের ফলাফল বেরনোর পরেই পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে। আর এই দাম বৃদ্ধি পেতে পারে প্রতি লিটারে ৪ থেকে ৫ টাকা অবধি। অর্থাৎ আরও চাপ!

ভোটের পরেই দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের?

এমনিতেই ১লা মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এর শুরু হয়েছে। এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা মতো বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এখন, আরেকটি খবর আপনাকে উদ্বিগ্ন করতে পারে। একাধিক সূত্র যে দাবি করেছে তা সাধারণ মানুষের রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট। আগামী দিনগুলোতে পেট্রোল ও ডিজেলের দামে তীব্র বৃদ্ধি দেখা যেতে পারে। সূত্রের খবর, তেল কোম্পানিগুলো লোকসানের সম্মুখীন হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা বাড়তে পারে। সরকার জ্বালানির মূল্য পুনর্বিবেচনা করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

আরও পড়ুনঃ কিছুক্ষণের মধ্যেই মোবাইলে বাজবে সাইরেন, কাঁপবে ফোন! শুরু হচ্ছে বিশেষ মকড্রিল

এমনটা হলে, তা সরাসরি পণ্য পরিবহন এবং আপনার যাতায়াত খরচের ওপর প্রভাব ফেলবে। এর অর্থ হলো, শুধু তেলই নয়, শাকসবজি থেকে শুরু করে দুধ পর্যন্ত সবকিছুর দামই বেড়ে যাবে। এর পাশাপাশি রান্নার গ্যাসের দামও ৪০-৫০ টাকা দাম বাড়বে বলে খবর। ১৪ লিটারের রান্নার গ্যাস অর্থাৎ সাধারণ মানুষের হেঁশেলে যে গ্যাস থাকে তার দাম বাড়বে অনেকটা। দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামা এবং ইরান যুদ্ধ ও হরমুজ সংকটের পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করা হচ্ছে।

কী ভাবছে তেল কোম্পানিগুলি?

তেল কোম্পানিগুলো তাদের লোকসান পুষিয়ে নিতে দীর্ঘদিন ধরেই দাম বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, সূত্রগুলো বলছে যে এই সিদ্ধান্ত যেকোনো সময় নেওয়া হতে পারে। এদিকে যখন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে, তখন তা শুধু চালকদেরই প্রভাবিত করে না, বরং কৃষি পাম্পের কর্মী থেকে শুরু করে ডেলিভারি বয় পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়। এর মানে হলো, প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়।

Leave a Comment