=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপে মেসিদের চাপে ফেলা কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! কবে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগেই ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের (Brazil) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছে ভারত (India)। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে মুখোমুখি লড়াইয়ের খবর প্রকাশ্যে এসেছিল আগেই। এবার শোনা যাচ্ছে, বিশ্বকাপ কাঁপানো আরও এক শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারে টিম ইন্ডিয়া। কয়েকটি সূত্র মারফত খবর, বিশ্বকাপে লিওনেল মেসিদের বিপাকে ফেলা কেপ ভার্দে (Cabo Verde) আসতে পারে কলকাতায়। তারাও মুখোমুখি হবে ভারতের (India Vs Cabo Verde)!

পুজোর আগেই আরেক হাইভোল্টেজ ম্যাচ

প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে এবছর অংশগ্রহণ করেছিল মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। সবচেয়ে বড় কথা বিশ্বকাপে জায়গা পেতেই একের পর এক শক্তিশালী দলকে আটকে দিয়েছিল তারা। রাউন্ড অফ 32 এ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল এই দলটি। নিজেদের সুপরিকল্পিত ফুটবল দিয়ে লিওনেল মেসিদের অতিরিক্ত সময়ে গিয়ে খেলতে বাধ্য করেছিল কেপ ভার্দে। সেই দলই এবার ভারতকে চ্যালেঞ্জ করবে!

সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, পুজোর আগে ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত। 3 অক্টোবর অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। আর তারপরেই ভোজিনহাদের বিপক্ষে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। সেই মতোই, অক্টোবর মাসেই শহরে চলে আসবেন কেপ ভার্দের ফুটবলারেরা। আপাতত ভারতীয় ফুটবলে জল্পনা তেমনটাই। এও শোনা যাচ্ছে, অনেক আগেই কেপ ভার্দের ফুটবল ফেডারেশনের সাথে এ নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় ফেডারেশনের।

আরও পড়ুন: ম্যাচের মাঝেই হঠাৎ চুমু খেলেন কে এল রাহুল, কাকে? ভাইরাল ছবি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র দাবি করছে, খুব সম্ভবত ভারত বনাম ব্রাজিল প্রীতি ম্যাচের আগে অথবা পরে অর্থাৎ 30 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের মধ্যে কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে পারে ভারত বনাম কেপ ভার্দের প্রীতি ফুটবল ম্যাচ। আর এই জল্পনা সত্যি হলে পুজোর আগেই ফুটবলে জোড়া উপহার পাবেন ভারতীয় ফুটবল সমর্থকেরা।

Leave a Comment