=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিল হবে? জানিয়ে দিল হাইকোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২৩ তারিখ সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন। আর আগামী পরশুদিন অর্থাৎ ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট। এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর আগামী পরশুদিন ভবানীপুরের পালা। তবে তার আগেই শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টের

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের আবেদনে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল—বিরোধী দলনেতা রাজনৈতিকভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু তিনি বিভিন্ন জায়গায় কুরুচিকর মন্তব্য করছেন। বিশেষ করে গত ৩ এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আর পরে মেদিনীপুরে আপত্তিকর মন্তব্য করেছেন, যা রাজনৈতিক ভাবে খাপ খায় না।

শুভেন্দু অধিকারী নাকি বলেছেন, “আমি হিন্দুদের এমএলএ। হিন্দুরাই আমাকে নির্বাচিত করেছে।” এ নিয়ে মামলাকারীর অভিযোগ, নির্বাচনের একজন প্রার্থী হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা এভাবে ধর্ম নিয়ে মন্তব্য করতে পারেনা। এই মন্তব্যের জন্যই তাঁর প্রার্থীপদ বাতিল করা দরকার। এমনটা জানিয়েই তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন।

আরও পড়ুন: আসানসোলে CISF ক্যাম্পে আমের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জওয়ান

আবেদন খারিজ করে দিল হাইকোর্ট

তবে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের কাছে জানতে চায় যে, তাঁরা সংবিধানের কোন ধারা অনুযায়ী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছেন। তবে মামলাকারী কোনও উত্তর দিতে পারেননি। এ কারণে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। এদিকে চলতি বছরের মার্চ মাসেই এক এফআইআর-এ সাময়িক স্বস্তি পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও আগামী ১২ সপ্তাহের জন্য সেই স্বস্তি বহাল থাকবে। আর জুন মাসে সেই মামলার ফের শুনানি হবে। তবে তাঁর বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়।

Leave a Comment