=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরুতেই মাইনে ৪৮,৪০৭! স্নাতক পাসে স্টেট ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে চাকরি

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য এই প্রতিবেদনটি। ভারতীয় স্টেট ব্যাঙ্ক সম্প্রতি প্রচুর শূন্যপদে প্রোবেশনারি অফিসার নিয়োগের (State Bank Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে পুরুষ-মহিলা উভয়ের আবেদনের সুযোগ থাকছে। এমনকি শুরুতেই দেওয়া হচ্ছে মোটা অংকের মাইনে। 

কোন কোন পদে নিয়োগ করা হবে, মোট শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | State Bank Recruitment 2025 |

স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে প্রোবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে। যেখানে মোট 541টি শূন্যপদ পাওয়া যাবে। তবে 500টি রেগুলার প্রার্থীদের জন্য এবং 41টি ব্যাকলগ প্রার্থীদের জন্য শূন্যপদ বরাদ্দ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সিএ বা Cost Accountant ডিগ্রি অর্জনকারীরাও এখানে আবেদন করতে পারবে।

বয়স সীমা কত লাগবে?

ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

যেমনটা জানা যাচ্ছে, এই পদে চাকরি পেলে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 48,407 টাকা করে বেতন দেওয়া হবে। এমনকি সঙ্গে অন্যান্য ভাতা থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের এখানে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এরপর মেইন পরীক্ষা, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি ফলো করুন-

  • প্রথমে স্টেট ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন। 
  • এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। 
  • সবশেষে আবেদন ফি দিয়ে সাবমিট করে দিন।

বলে দিই, এই পদে আবেদন করার জন্য GEN/OBC/EWS প্রার্থীদের 750 টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST/PwBD প্রার্থীদের কোনোরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ কীভাবে পাবেন PAN 2.0? জানুন কী কী নথি লাগবে ও অনলাইনে আবেদনের পদ্ধতি

গুরুত্বপূর্ণ তারিখ

স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে 24 জুন আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 11 জুলাই পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Leave a Comment