সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতেই মূল্যবান ধাতুর বাজারে (Gold Price) ফের চাঙ্গাভাব। আন্তর্জাতিক মার্কেটে চাহিদা বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণের প্রভাবে আজ দেশের বাজারে সোনা এবং রুপো উভয় ধাতুর দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ছোটখাটো ওঠানামার পর মূল্যবান এই দুই ধাতুর দাম চড়তে থাকায় সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের হিসাবনিকাশ যে পাল্টেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,০০০ টাকায় (+৫০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৬০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৭৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৬৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৪০০ টাকায় (+৬০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,০২০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,১৭০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,০৭০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৭৭০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৭৭০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৯২০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৮২০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৫,৪০০ টাকায় (+২৯৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।
আরও পড়ুন: চিনে নিন চোখের দেখাতেই, দুধে জল মেশানো কিনা বোঝার সহজ উপায়
বদলে গেল সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। তবে আজ দাম বেড়েছে ৫০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। আজ দাম বেড়েছে ৬০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকায়। আজ ২৯৫০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।