=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে এগোচ্ছে নিম্নচাপ! ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টি আর বৃষ্টি, দুর্যোগ যেন বাংলাকে ছাড়তে চাইছে না! এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাজুড়ে শীতের আমেজ। তবে এরই মাঝেই নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ বুধবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির (Weather Today) সম্ভাবনা। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন করে বাংলায় বৃষ্টির বেগ কিছুটা হলেও বাড়তে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিয়ানমারের উপর থাকা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি মিয়ানমার ও সংলগ্ন পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছিল। সিস্টেমটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মায়ানমারের উপর দিয়ে দুর্বল হতে পারে। এরপর দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।

আগামীকালের আবহাওয়া

অক্টোবর মাসের শুরুতেই আবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment