=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিভিকদের পর এবার অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদেরও ঝাড়াই-বাছাই? জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: সিভিক ভলেন্টিয়ারদের পর এবার কি অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদেরও (Asha Workers) ঝাড়াই-বাছাই করবে রাজ্য সরকার? এ নিয়ে চলছে জোর জল্পনা। সম্প্রতি আশা কর্মীদের বেতন একধাক্কায় ৫০০০ টাকা বাড়িয়েছে ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু তা সত্বেও তারা খুশি নন। অতিরিক্ত কাজের চাপে বেহাল দশা তাদের এমনটাই দাবি। এমনকি এই দাবি তুলে তারা আন্দোলনের পথেও নেমেছে। সেই আবহে জল্পনা শুরু হয়েছে যে, এবার নাকি আশা কর্মীদেরকেও ঝাড়াই-বাছাই করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

সিভিক ভলান্টিয়ারদের পর পালা আশা কর্মীদের?

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই-বাছাই করার নির্দেশ দেন। সিভিকদের শারীরিক সক্ষমতা ঠিক কতটা এবং সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা আদৌ রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইবে সরকার। এমনকি এর জন্য নাকি একটি যোগ্যতার পরীক্ষাও নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এবার সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতার জন্য ঝাড়াই-বাছাই করা হবে। সেই সূত্র ধরেই এবার পালা আশা কর্মীদের?

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে আশা কর্মীদের মাসিক বেতন ৫০০০ টাকা বাড়ানো হয়েছে। যেখানে বর্তমানে তারা ৬ হাজার ২৫০ টাকা বেতন পেতেন, তা একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫০ টাকা। এর পাশাপাশি পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ পাবেন তারা, এমনটাই জানানো হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ৫০০০ টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুন: বাড়ির ফ্রিজে অমরনাথ দর্শন! অলৌকিক শিবলিঙ্গের আবির্ভাবের খবর পেয়ে দর্শনার্থীর ঢল

তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আশা কর্মীদের ঝাড়াই-বাছাই করা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, সরকারি এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে স্বচ্ছতা আনার জন্য হয়তো এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। বিশেষ করে দুর্নীতি রুখতে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার জন্যই আশা কর্মীদেরকে যোগ্যতার পরীক্ষা দিতে হতে পারে।

Leave a Comment