=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সেপ্টেম্বর থেকে অনেকটাই বাড়ছে টাটার গাড়ির দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা করছেন? বিশেষ করে টাটার গাড়ি (Tata Cars) কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সেপ্টেম্বর থেকেই টাটার গাড়িগুলির দাম একধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। এমনকি পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক, প্রত্যেকটি মডেলের দাম বাড়বে বলেই জানিয়েছে কোম্পানি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত। এমনকি বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, কোম্পানি তাদের প্যাসেঞ্জার ভেহিকেল বা যাত্রীবাহী গাড়ির দাম 25 হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারে।

অনেকটাই দাম বাড়তে চলেছে টাটার গাড়ির

ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে টাটার জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যাচব্যাক থেকে শুরু করে প্রিমিয়াম এসইউভি, প্রত্যেকটি সেগমেন্টেই আধিপত্য এই কোম্পানির। জানা গিয়েছে, এবার দাম বৃদ্ধি ভেরিয়েন্টভেদে হবে। সেক্ষেত্রে সবথেকে বেশি 25 হাজার টাকা পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে টাটা মোটরস বর্তমানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিই এবং ইভি, উভয় বিভাগের সংশোধিত দাম আপডেট করছে। উৎপাদন খরচ আর গোটা বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরেই এই মূল্যবৃদ্ধি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

কোম্পানি জানিয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি, মুদ্রাস্ফীতির চাপ এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দাম বাড়ানোর প্রয়োজন পড়ছে। আর ক্রমাগত খরচ বৃদ্ধির ফলে কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যয়ের উপরেও পড়ছে প্রভাব। এদিকে বিশাল গাড়ির সম্ভার আর শক্তিশালী পারফরমেন্সের সুবাদে টাটা মোটরস বরাবরই ভারতের গাড়ির বাজারে বিক্রির তালিকায় শীর্ষস্থানে থাকে। কোম্পানির কম্প্যাক্ট এসইউভি নেক্সন এবং সাব-কমপ্যাক্ট এসইউভি পাঞ্চ ভারতীয় ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়, আর বিক্রির দিক থেকেও অন্যান্য মডেলের তুলনায় অনেকটাই এগিয়ে।

আরও পড়ুন: রাজ্যের ৫০ হাজার ছাত্রীকে স্কুটি দেওয়ার ঘোষণা বিজেপি সরকারের

অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির বাজারেও টাটা মোটরস দিনের পর দিন আধিপত্য বিস্তার করছে। নেক্সন ইভি, পাঞ্চ ইভি এবং সর্বশেষ বাজারে আসা সিয়েরা-ইভিসহ বিভিন্ন মডেল তারা বাজারে এনেছে। এমনকি প্রত্যেকটি গাড়ির উপরে এবার এই মূল্যবৃদ্ধির চাপ পড়তে পারে বলেই দাবি করছে কোম্পানি। সেই সংক্রান্ত একটি তালিকা খুব তাড়াতাড়িই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই উৎসবের মরশুমে যাঁরা টাটার গাড়ি কেনার চিন্তা-ভাবনা করছেন, তাঁদের সেপ্টেম্বরের আগেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment