=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সেমি আরও কঠিন, T20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট বদলে দিল ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপের মাঝেই ক্রিকেটে বিরাট বদল আনল ICC। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট (T20 World Cup) বদলে ফেলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যা কার্যকর হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ এবং 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। সম্প্রতি বার্ষিক বৈঠকে এই বিশেষ বদলের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গভর্নিং কমিটি। এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা দলগুলির জন্য আরও কঠিন হয়ে দাঁড়াল।

বদলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফরম্যাট

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখা হবে সুপার 10 স্টেজ এবং এলিমিনেটর ম্যাচ। এর ফলে সেমিফাইনালে সহজে উঠতে পারবে না দলগুলি। বিস্তারিতভাবে বলতে গেলে, 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপ স্তরে মোট 20টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। অনুষ্ঠিত হবে মোট 30টি ম্যাচ।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল যাবে পরবর্তী রাউন্ডে। এর আগে আটটি দল কোয়ালিফাই করতে পারলেও নতুন নিয়ম অনুযায়ী 10টি দল পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করবে। আর এই 10 দলকে নিয়ে হবে সুপার 10 স্টেজের খেলা। এই দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই পর্বে প্রত্যেকটি দলকে চারটি করে ম্যাচ খেলতে হবে।

অবশ্যই পড়ুন: ম্যাচের মূল্য ২৮৩ কোটি, স্পেনের কাছে হেরেও ফিফা বিশ্বকাপে খেলবে ফ্রান্স

এরপর সুপার 10 পর্বের প্রতিটি গ্রুপের শীর্ষস্থানে থাকা দল পৌঁছে যাবে সেমিফাইনালে। অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দল খেলবে এলিমিনেটর ম্যাচ। এই পর্বে আবার সুপার 10 এর A গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দল খেলবে বি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দলের সাথে। একইভাবে A গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দল খেলবে B গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দলের সাথে। আর এই পর্বে যে দুটি দল জিতবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। ফরম্যাট বদলালেও ফাইনালের নিয়ম অবশ্য আগের মতোই রয়েছে।

Leave a Comment