=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্কুলে ঢুকতে দেরি, জাতীয় সংগীত কানে আসতেই রাস্তায় হাতজোড় করে প্রার্থনা, ভাইরাল ভিডিও

অনন্যা সরকার, শান্তিপুর: দেশের জাতীয় সংগীতের (National Anthem) প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি ভারতীয়ের মৌলিক কর্তব্য। এই শিক্ষা শিশুকাল থেকেই মনে গেঁথে দেন গুরুজনেরা। জাতীয় সঙ্গীত শুরু হলে কথা এমনকি কাজ থামিয়েও উঠে দাঁড়ান দেশের নাগরিকরা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিনেমাহল – প্রতিটি জায়গায় এই দৃশ্য খুবই পরিচিত। শান্তিপুরের রবীন্দ্র বিদ্যাপীঠের এক ষষ্ঠ শ্রেণী ছাত্রীর জাতীয় সঙ্গীতের প্রতি এমনই সম্মান প্রদর্শনের ভিডিও হয়েছে ভাইরাল (Viral Video)। আসুন জেনে নিই পুরো ঘটনাটা। 

জাতীয় সঙ্গীত শুনে রাস্তায় করজোড়ে দাঁড়িয়ে পড়লো পড়ুয়া

শান্তিপুরের রবীন্দ্র বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর স্কুলে যেতে সামান্য দেরি হওয়ায় প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে যায়। রাস্তা দিয়ে আসতে আসতে সেই সঙ্গীতের সুর তার কানে এসে পৌঁছায়। আর জাতীয় সংগীত শোনামাত্রই সে হাতজোড় করে দাঁড়িয়ে পড়ে রাস্তার ধারে। গান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এইভাবেই সম্মান প্রদর্শন করছিল ওই খুদে পড়ুয়া। 

অল্প বয়সে এই বিবেচনাবোধ ও নিষ্ঠা দেখে এক ব্যক্তি এই সম্পূর্ণ ঘটনাটিকে ক্যামেরা বন্দী করেন এবং তিনি ওই বালিকার সাথে কথাও বলেন। মেয়েটি জানায় স্কুলের পিছনের দিকেই তার বাড়ি। ওইদিন তার স্কুলে যেতে সামান্য দেরি হয়েছে, তাই প্রার্থনা সঙ্গীত শুরু হয়েছে গিয়েছিল। তাই সে দৌড়ে স্কুলে না ঢুকে স্কুলের পাশের রাস্তায় প্রার্থনার ভঙ্গিতে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। সে জানায় এমনটা করতে তাকে তার মা শিখিয়েছেন। 

আরও পড়ুনঃ LPG অতীত! জল দিয়েই হবে সব রান্না, হাইড্রোজেন ওভেন তৈরি করল শিবপুর IIST

এই ঘটনাটি নেটনাগরিকদের মুগ্ধ করেছে। অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ছাত্রী ও তার মাকে কুর্নিশ জানিয়েছেন। অল্পবয়সেই ওই বালিকার দেশের জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের ভঙ্গিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সে যে প্রার্থনা চলাকালীন চাইলেই দৌড়ে স্কুলে চলে যেতে পারতো, তাও সে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে ছিল – এটা দেখে অনেকের শেখা উচিত বলে মন্তব্য করেছেন কেউ কেউ। 

Leave a Comment