=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্টক মার্কেট থেকে আয় করতে চান তো? নজর রাখতে পারেন এই ২ শেয়ারে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই খুলবে শেয়ার বাজার (Stock Market)। সোমবার, স্টক মার্কেট খোলার পরই বেশ কিছু শেয়ারে নজর থাকবে বিনিয়োগকারীদের। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীকাল থেকে বেশ কিছু শেয়ারের ভাগ্য বদল হতে পারে (Stock To Buy)। বাড়তে পারে দাম। আসলে গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর বেশ কিছু সংস্থা নতুন করে অর্ডার পেয়েছে। কিছু সংস্থা নিজেদের ব্যবসা বাড়ানোর কথা জানিয়েছে। আর এই সব কারণেই আগামীকাল শেয়ার বাজারে আলোচনায় থাকতে পারে সংস্থাগুলির শেয়ার। বিশেষজ্ঞদের বেছে দেওয়া সেইসব শেয়ার থেকে দুটি শেয়ার বেছে নিলাম আমরা। যেগুলিতে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন আপনি!

এই দুই শেয়ারে নজর রাখতে পারেন

আদানি পাওয়ার

ভারত তথা এশিয়া মহাদেশের ধনীতম ব্যক্তি গৌতম আদানির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানি পাওয়ার সাম্প্রতিক সময় নিজেদের ব্যবসা থেকে ব্যাপক মুনাফা অর্জন করেছে। সেই সূত্র ধরেই সংস্থাটির শেয়ারের দামও বেড়েছে অনেকটাই। সবচেয়ে বড় কথা, আদানি গ্রুপ পুনর্গঠনের মাধ্যমে আদানি পাওয়ার তার 10টি মালিকানাধীন সহযোগী সংস্থাকে কোম্পানির সাথে অন্তর্ভুক্ত করে নিয়েছে। গত 25 সেপ্টেম্বর এই প্রক্রিয়া কার্যকর হতেই বিশেষজ্ঞরা মনে করছেন আগামীকাল থেকে এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে।

কিছু রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে আদানি গ্রুপের এই জনপ্রিয় সংস্থার একটি শেয়ারের দাম 202 টাকা 71 পয়সা থাকলেও আগামীকাল থেকে এই শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে যেতে পারে। বিশেষ করে সোমবার এই শেয়ারের দামে বড়সড় উত্থান দেখতে পারেন বিনিয়োগকারীরা। তাই বাজার খোলার সাথে সাথেই এই শেয়ারে নজর রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: “CPIM-র কোনও স্টল বসতে দেব না” ব্যানার টাঙিয়ে জানিয়ে দিল কামারডাঙা পুজো কমিটি

কিউপিড লিমিটেড

দাম বাড়তে পারে কনডম প্রস্তুতকারক সংস্থা কিউপিড লিমিটেডের শেয়ারেরও। বিগত বছরগুলিতে এই শেয়ার থেকে বিপুল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে সবচেয়ে মজার বিষয় এই সংস্থার পরিচালন বোর্ড বাজার স্টাইল রিটেইল লিমিটেডের 30 লাখ পর্যন্ত ওয়ারেন্টকে এক বা একাধিক কিস্তিতে ইক্যুইটি শেয়ারে রূপান্তরিত করার অনুমোদন দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিউপিডের বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে সোমবার থেকেই এই শেয়ারের দামে বদল আসবে। বর্তমানে যদিও এই শেয়ারের দাম 270 টাকারও বেশি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment