=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্টপেজ বাড়ল AC লোকালের, দাঁড়াবে অশোকনগর সহ একাধিক স্টেশনে! তালিকা দিল পূর্ব রেল

sealdah ac local

সহেলি মিত্র, কলকাতাঃ শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার এসি লোকালের (AC Local) স্টপেজ বাড়াল পূর্ব রেল। বেশ কিছুদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। বর্তমানে শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। এদিকে শুরুর পর থেকেই ভালো সাড়া পাচ্ছে রেল। তবে যাত্রীদের দাবি ছিল বেশ কিছু নির্দিষ্ট স্টপেজে ট্রেন দাঁড় করানোর। অবশেষে সেই আবেদনে সাড়া দিল রেল। নিশ্চয়ই ভাবছেন কোন কোন স্টেশনে এবার এসি লোকাল দাঁড়াবে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

এসি লোকালের স্টপেজ বাড়াল রেল

আপনিও যদি আগামী দিনে এই এসি লোকালে করে কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে জানিয়ে রাখি, এবার থেকে শ্যমনগর, বেলঘরিয়া, চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও এসি লোকাল থামবে। বিশেষ করে অশোকনগর স্টেশনে এসি ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য রেলের কাছে বারবার দাবি জানানো হচ্ছিল। এমনকি এই স্টেশনে স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অবধি দেওয়া হয়। তবে আর চিন্তা নেই, এবার এই স্টেশনেও এসি ট্রেন দাঁড়াবে।

বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

ইতিমধ্যে নতুন স্টপেজগুলির সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল এখন থেকে শ্যামনগর এবং বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি ৩৩৭৬১/৩৩৭৬ শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকালেও বাড়ানো হয়েছে স্টপেজের সংখ্যা। এই রুটে ট্রেনটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিরা এবং বিরাটিতে স্টপেজ দেবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একমাসের জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে। এই সমস্ত স্টেশনগুলি থেকে কতজন যাত্রী উঠছেন, তা একমাস পরীক্ষা করে দেখবে রেল। এরপরেই স্থায়ীভাবে ট্রেনগুলি এই স্টেশনে স্থায়ী ভাবে থামবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল। অর্থাৎ যাত্রী সংখ্যার উপরেই নির্ভর হবে এই স্টপেজগুলি। সময়সীমা মাত্র ১ মাস।

Leave a Comment