=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হতে পারে ৫৮০০ কোটির ব্রহ্মোস চুক্তি, ভারতে আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য বাড়াতে বিরাট পদক্ষেপ নিল ভারত। আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন ভিয়েতনামের সবথেকে শক্তিশালী নেতা তথা নবনির্বাচিত রাষ্ট্রপতি তো লাম (Tô Lâm)। কূটনৈতিক মহল সূত্রে খবর, এই সফরেই দুই দেশের মধ্যে ৫৮০০ কোটি টাকার ব্রহ্মোস মিসাইল বিক্রির একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হতে পারে (India–Vietnam BrahMos Trade)। দক্ষিণ চিন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা বেশ কিছু গুণ বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।

ভারত সফর তো লামের

কয়েক বছর পর ভিয়েতনামের রাজনীতিতে তো লামেকে সবথেকে ক্ষমতাশীল হিসেবে গণ্য করা হচ্ছে বলে দাবি আন্তর্জাতিক রিপোর্টের। তিনি একদিকে দেশের রাষ্ট্রপতি, আবার অন্যদেরকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। রাষ্ট্রপতি হওয়ার পর চিন সফরের পরপরই তিনি ভারতে আসছেন, যা আবার দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত গুরুত্বকে প্রমাণ করছে। এদিকে ২০১৬ সালে প্রধানমন্ত্রী মোদীর ভিয়েতনাম সফরের পর থেকে দুই দেশের মধ্যে যে কম্প্রেহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ শুরু হয়েছিল, এই সফর তার দশ বছর পূর্তিকে আরও স্মরণীয় করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।

তবে ব্রহ্মোস ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। তাই নিয়ম অনুযায়ী তৃতীয় কোনও দেশে এই মিসাইল বিক্রি করতে গেলে অবশ্যই রাশিয়ার অনুমতির প্রয়োজন। রিপোর্ট মোতাবেক, রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। যার কারণে মস্কো এই চুক্তিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। তাই কোনও রকম আপত্তি ছাড়াই ভারত এখন ভিয়েতনামকে এই অ্যান্টি মিসাইল সরবরাহ করতে পারবে।

প্রস্তাবিত এই চুক্তিতে ব্রহ্মোস মিসাইলের অ্যান্টি-শিপ ভার্সন অন্তর্ভুক্ত থাকতে পারে বলে দাবি করছে বেশ কিছু সংবাদমাধ্যম। আর এটি ভিয়েতনামকে তাদের জলসীমায় কড়া নজরদারি চালাতে ও যে কোনও বিদেশী অনুপ্রবেশ মোকাবিলা করতে সাহায্য করবে। উল্লেখ করার বিষয়, দক্ষিণ চিন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে ভিয়েতনামের সঙ্গে চিনের দীর্ঘদিনের ঝামেলা লেগে রয়েছে। আর এমতাবস্থায় ভারতের এই মিসাইল ভিয়েতনামের জন্য একেবারে তুরুপের তাস হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: চুরি হওয়া ৬৫৭টি পৌরাণিক নিদর্শন ভারতকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা, দাম কত জানেন?

এদিকে বলে রাখি, যদি ভিয়েতনামের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয়, তাহলে ফিলিপিনস এবং ইন্দোনেশিয়ার পর ভিয়েতনামই হবে তৃতীয় দক্ষিণ-পূর্ব এশিয় দেশ যারা ভারত থেকে ব্রহ্মোস কিনছে। এছাড়াও এই মিসাইল কিনতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ড, ওমান, মিশর এবং দক্ষিণ আমেরিকার মতো বেশ কিছু দেশ।

Leave a Comment