=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হরমুজ অতীত! সমুদ্রের নিচ দিয়ে আসবে LPG, কঠিন সময়ে মেগা প্ল্যান ভারতের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে জোর ধাক্কা খেয়েছে বিশ্বের জ্বালানি বাণিজ্য (India’s New Plan)। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অপরিশোধিত তেল থেকে শুরু করে LPG এর দাম বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায়, অতীত থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। জানা যাচ্ছে, সমুদ্রের জলের নিচ থেকে তৈরি হচ্ছে বিশেষ পাইপলাইন। এবার থেকে সেই পাইপ লাইন ধরেই ভারতে আসবে বিপুল পরিমাণ গ্যাস! মোটা টাকা ব্যয় করে ভবিষ্যতের জন্য বড় প্রস্তুতি নিয়ে রাখছে নয়া দিল্লি।

সমুদ্রের নিচ থেকেই ভারতে আসবে LPG?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে ভারত সরকার 40,000 কোটি টাকা খরচ করে ওমান থেকে গুজরাত পর্যন্ত সমুদ্রের নিচ থেকে গ্যাস পাইপলাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা যেভাবে বাড়ছে তাতে কবে হরমুজ প্রণালী খুলবে এবং পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমতাবস্থায়, জাতীয় স্বার্থ সুরক্ষার্থে কৌশলগত পদক্ষেপ নিল ভারত। দেশে গ্যাসের চাহিদা মেটাতে এবার সমুদ্রের নিচ থেকেই পাইপলাইন ধরে LPG আসবে দেশে।

রিপোর্ট অনুযায়ী, ওমান থেকে গুজরাত পর্যন্ত জলের তলদেশ দিয়ে যে পাইপলাইন যাবে তা প্রায় 2,000 কিলোমিটার দীর্ঘ হবে। এই পাইপলাইন সমুদ্রের 3,450 মিটার গভীরে পাতা হবে বলেই খবর। এর ফলে এটি বিশ্বের অন্যতম গভীরতম সমুদ্র গর্ভস্থ পাইপলাইন হিসেবে আত্মপ্রকাশ করবে। জানা যাচ্ছে, সমুদ্রের নিচ থেকে এই পাইপলাইন ধরেই প্রতিদিন 31 মিলিয়ন মেট্রিক স্টান্ডার্ড কিউবিক মিটার গ্যাস পরিবহন সম্ভব।

অবশ্যই পড়ুন: পূর্ব রেলের উচ্ছেদ অভিযানে ৬০০০ পরিবার হবে ঘর ছাড়া! বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট

বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ পাইপলাইন তৈরি হয়ে গেলে ভারতকে আর অন্য কোনও তৃতীয় শক্তি বা ট্রানজিট দেশের উপর নির্ভর করে বসে থাকতে হবে না। বরং একেবারে স্বয়ংক্রিয়ভাবেই ওমান থেকে গুজরাতে আসবে বিপুল পরিমাণ গ্যাস। এতে আখেরে লাভবান হবে ভারতীয় সংস্থাগুলিই। ইকোনমিক টাইমসের এক রিপোর্ট দাবি করছে, খুব শীঘ্রই ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া থেকে শুরু করে গেইল এমনকি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে এই বিশেষ পাইপলাইন নিয়ে নতুন নির্দেশ দিতে পারে।

Leave a Comment