=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিশীথ প্রামাণিককে নতুন জার্সি উপহার দিল KKR, পেয়ে যা লিখলেন মন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রীর হাতে কলকাতার নাইট রাইডার্সের জার্সি তুলে দিলেন KKR এর CEO বেঙ্কি মাইসোর (Kolkata Knight Riders)। শুক্রবার সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সাথে, শহরের ঐতিহ্যবাহী দলটির বিশেষ জার্সির জন্য বেঙ্কি মাইসোর সহ শাহরুখ খানের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ।

কলকাতার জার্সি হাতে পেয়ে আপ্লুত ক্রীড়ামন্ত্রী

তৃণমূল সরকারের পতন ঘটিয়ে বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। গত 9 মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দু অধিকারী নেতৃত্বে শপথ নিয়েছে বিজেপি সরকার। আর তার পরই রাজ্যের ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির দীর্ঘদিনের সৈনিক নিশীথ প্রামাণিক। আর ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেতেই নিশীথ জানান, বাংলার ক্রীড়াজগতকে রাজনীতি মুক্ত করাই তাঁর প্রাথমিক লক্ষ্য।

এদিন, ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই কলকাতায় মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠান মন্ত্রী। সেই সাথে তিনি আশ্বস্ত করেন, বিজেপি সরকারের আমলে যুবভারতী কান্ডের সমস্ত ফাইল খোলা হবে। এবার সেই নিশীথ প্রামাণিক কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজার তথা CEO বেঙ্কির হাত থেকে প্রামাণিক লেখা 17 নম্বর জার্সি পেলেন। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মন্ত্রী লিখেছেন, “শ্রী বেঙ্কি মাইসোর মহাশয়ের সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর চিন্তাশীল অঙ্গভঙ্গি এবং কলকাতার বিশেষ জার্সির জন্য আমি কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গের ক্রিকেট ও ক্রীড়া সংস্কৃতির বৃদ্ধি নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে।”

 

অবশ্যই পড়ুন: আর জি কর কাণ্ডে এবার মমতার বিরুদ্ধে তদন্ত! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারেই ভাল জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি লাগাতার চার ম্যাচ জিতলেও শেষ ম্যাচে RCB বাহিনীর কাজে হেরে স্বপ্ন হারাতে বসেছে শাহরুখ খানের দল। এই মুহূর্তে যা অবস্থা, তাতে পরবর্তী তিন ম্যাচের একটিতেও হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে KKR।

Leave a Comment