হরিনাম সংকীর্তন করায় হিন্দু ব্যবসায়ীকে মারধর বোলপুরে, গ্রেফতার দুই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরিনাম সংকীর্তন বাজানোয় এক ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ উঠল বোলপুরে (Bolpur)। জানা যাচ্ছে, বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার মহাপ্রভু নামক একটি নিরামিষ খাবারের হোটেলে হরিনাম সংকীর্তন চলতে দেখে স্থানীয় দুই দোকানদার আপত্তি জানালে দুপক্ষের মধ্যে বাঁধে বচসা। আর তারপরই নাকি ওই হোটেলের মালিক শ্যামল নাগকে মারধর করেন স্থানীয় দর্জি নজুর শেখ এবং তাঁর স্ত্রী! যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে উত্তেজনা বোলপুরে!

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার ওই মহাপ্রভু হোটেলে সকাল হলেই বাজানো হয় হরিনাম সংকীর্তন। শনিবার সকালেও ঠিক একইভাবে হরিনাম সংকীর্তন বাজানো শুরু করেন ওই খাবারের হোটেলের মালিক শ্যামলবাবু। মাইকে জোরে গান বাজছে দেখে ওই হোটেল ব্যবসায়ীকে হরিনাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন পাশের ওষুধের দোকান ঘোষ ফার্মেসির মালিক ফড়িং ঘোষ এবং স্থানীয় দর্জি নজুর।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ীদের দাবি না মানা হলে নাকি ওই হোটেল ব্যবসায়ীর উপর চড়াও হন দর্জি নজুর এবং তাঁর স্ত্রী। মহাপ্রভু হোটেলের কর্মচারী অশোক দে জানিয়েছেন, হোটেল মালিক শ্যামল নাগকে একটা সময় গিয়ে বেধড়ক মারধর করেন ওই দর্জি এবং তাঁর স্ত্রী। যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। আর তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

অবশ্যই পড়ুন: দাম বাড়লেও বাকিদের তুলনায় ভারতে LPG অনেকটাই সস্তা, বলছে কেন্দ্র

স্থানীয় সূত্রে খবর, হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে মহাপ্রভু হোটেলের মালিককে মারধরের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়ে আক্রান্ত হোটেল ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে বিজেপির যুব মোর্চা। হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে মারধরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুব মোর্চার এক নেতা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “হরিনাম সংকীর্তন বন্ধ হবে না। বোলপুরে এখন যদি এক ঘন্টা হরিনাম সংকীর্তন হয়, আগামী দিনে সেটা হবে 10 ঘন্টা।” তাঁর স্পষ্ট দাবি, হিন্দুদের উপর অত্যাচার একেবারেই বরদাস্ত করা হবে না!

3 thoughts on “হরিনাম সংকীর্তন করায় হিন্দু ব্যবসায়ীকে মারধর বোলপুরে, গ্রেফতার দুই”

  1. I have been using this site for a few weeks now and the user interface is incredibly smooth. The payouts are fast and everything feels very secure. Highly recommended for anyone looking for a reliable spot! thd4bkk

    Reply

Leave a Comment