হস্তা নক্ষত্রে বাড়িতে টাকার পাহাড় জমবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৯ জুলাই

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ জুলাই। আজকের দিনটি কেমন যাবে তা জানতে হলে শুরু করুন আজকের রাশিফল (Daily Horoscope) দেখে। পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র কন্যা রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। ষষ্ঠী তিথির বিশেষ দিনটি যেহেতু রবিবার পড়ছে, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে আজ কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না বলেই বলছেন জ্যোতিষীরা। আপনার দিনটি কেমন যাবে তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন ।

মেষ রাশির আজকের রাশিফল: আজ ধ্যান বা আত্মপ্রতিফলন আপনার জন্য উপকারে আসবে। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের বাড়ির আর্থিক সীমাবদ্ধতা আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ গয়না কিংবা গৃহস্থালির জিনিসপত্র কিনতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিতর্কিত যেতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলাটা আনন্দদায়ক কাটবে। কিন্তু অতিরিক্ত খাওয়া-দাওয়া পরিহার করে চলতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পারেন। পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ সবাইকে খুশি রাখতে পারে। আজ একসঙ্গে বাইরে গিয়ে প্রেমের জীবনে নতুন শক্তি সঞ্চয় করতে পারবেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। অবসর সময়ে সৃজনশীল কাজ করতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না আজ এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বানরদেরকে গুড় বা ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। একাধিক উৎস থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলতে হবে, যা আপনার প্রিয়জনের মধ্যে অচলাবস্থা তৈরি করতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি সকালবেলা জীবনসঙ্গীর কাছ থেকে এমন কিছু পেতে পারেন যা আপনার দিনটিকে আনন্দময় করে তুলবে। বাবা-মাকে না জানিয়ে আপনি আজ তাদের পছন্দের কোনও খাবার বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য একটি পাত্রে জল ভরে গরিবদের জন্য রেখে দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: স্বাস্থ্যগত সমস্যার কারণে আজ আপনার অস্বস্তি তৈরি হতে পারে। সারা দিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে এবং দিনের শেষে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। সন্তানরা আপনার বাড়ির কাজে সাহায্য করতে পারে। প্রিয়জন আপনার কাছে প্রতিশ্রুতি চাইবে। কিন্তু এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারেন না। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর সাথে সেরা দিন কাটতে পারেন। ভালো সিনেমা দেখে আজ মাল্টিপ্লেক্সে গিয়ে সময় কাটাতে পারেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পিতলের বালা পরার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার উদার স্বভাব আপনার জন্য আনন্দের মুহূর্ত এনে দেবে। গয়না কিংবা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে বনভোজনে যাওয়ার জন্য আজকের দিনটি ভালো। আজ রোমান্সের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন এবং সেটিকে রোমান্টিক করার চেষ্টা করতে হবে। এই রাশির শিক্ষার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যার সম্মুখীন হতে পারে। বন্ধুদের সঙ্গে মূল্যবান সময় নষ্ট করতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ।

প্রতিকার: হতাশা দূর করার জন্য ঠাকুমা কিংবা দাদু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে সম্মান করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি স্বাভাবিকের থেকে কম কর্মশক্তি অনুভব করতে পারবেন। নিজেকে অতিরিক্ত কাজের চাপে ফেলবেন না। কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। বিদেশের জমি ভালো দামে বিক্রি হতে পারে এবং সেখান থেকে আপনি আর্থিক লাভ করতে পারবেন। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটেও ভালো নয়। জীবনসঙ্গীর উদাসীনতা আজ আপনাকে সারাদিন সমস্যায় ফেলতে পারে। যোগ ব্যায়াম করে আজ আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ভগবান শিবের পূজা করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনি খুব শীঘ্রই অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। বিদেশে যোগাযোগ রয়েছে এমন ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। কোনও ধর্মীয় স্থান বা আত্মীয়দের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি অবসর সময় সেগুলো নিয়েই চিন্তা করবেন যেগুলি আপনি ভাবেন কিন্তু করতে পারতেন না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে ঘুমানোর সময় মাদুর ব্যবহার করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: সবাইকে সাহায্য করার ইচ্ছা আজ আপনাকে ক্লান্ত করে তুলবে। বর্তমানকে উন্নত করার জন্য অতীতের বিনিয়োগ থেকে লাভজনক হতে পারেন। তরুণ তরুণীদের স্কুলের কোনও প্রকল্পের জন্য পরামর্শের প্রয়োজন পড়বে। আজ এমন কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। আজ এই রাশির জাতক জাতিকাদের নিজেদেরকে বোঝা প্রয়োজন। পরিবারে সুখ শান্তি বজায় না থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। তবে স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে না আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পকেটে একটি তামার মুদ্রা বা টুকরো রাখার চেষ্টা করুন।

ধনু রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। তাৎক্ষণিক তৃপ্তি লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে এবং বিনোদনের জন্য অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। কথাবার্তা বা আলোচনা আপনার মন মতো হবে না। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। অবসর সময় আধ্যাত্মিক বই পড়া উচিত। এটি আপনার অনেক সমস্যা সমাধান করতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ। যারা বেকার তারা আজ চাকরি না পাওয়ার কারণে দুঃখিত বোধ করবেন।

প্রতিকার: ধনসম্পত্তি লাভ করার জন্য উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে সূর্য মন্ত্র জপ করার চেষ্টা করুন।

মকর রাশি: জীবনের সেরা জিনিসগুলি গভীরভাবে উপভোগ করার জন্য আজকের দিনটি ভালো। দুশ্চিন্তা ত্যাগ করা সবথেকে বড় পদক্ষেপ। আজ টাকা জমানোর বিষয়ে অন্যদের পরামর্শের প্রয়োজন পড়বে এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। দূর সম্পর্কের কোনও আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। প্রিয়জনকে অবহেলা করলে আজ আপনার জন্যই সমস্যা সৃষ্টি হবে। পরিবারে সুখ শান্তি থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একবারই ভালো কাটবে না।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সংকটমোচন হনুমানঅষ্টক পাঠ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ অন্যদের প্রতি খারাপ উদ্দেশ্য থাকলে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। সামনে আসা নতুন বিনিয়োগ ও সুযোগগুলিকে বিবেচনা করা উচিত। পরিকল্পনাগুলি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পরে বিনিয়োগ করা উচিত। আজ আপনার বাবা-মাকে না জানিয়ে তাদের পছন্দের কোনও খাবার বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে। দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে ফেলার জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্যদের আর্থিক ক্ষতি হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ভগবান বিষ্ণুর পূজা করার চেষ্টা করুন।

মীন রাশি: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। বাড়ির বয়স্কদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হওয়া উচিত। এতে আপনার আর্থিক লাভ হবে। আজ আপনি সামাজিক অনুষ্ঠানে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ এই রাশির জাতক জাতিকাদের। এমনকি স্বাস্থ্য নিয়েও কোনওরকম চিন্তা করার দরকার নেই। সঙ্গীর পরামর্শকে গুরুত্ব না দিলে আজ তর্ক হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ সাদাকালো গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

Leave a Comment