=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শ্রাবণ মাসে কোন গাছ লাগানো শুভ? জেনে নিন বিস্তারিত

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ মাসকে (Sawan) দেবাদিদেব মহাদেবের (Shiva) মাস বলে গণ্য করা হয়। আর এই মাসে যদি কেউ মহাদেবের আরাধনা করে তাহলে তার ভাগ্যের চাকা সাফল্যের দিকে ঘুরতে থাকে। শুধু তাই নয়, বেশ কিছু প্রতিকারও মেলে। তবে এসব ছাড়াও আরও একটি কাজ শ্রাবণ মাসে করা ভালো, সেটি হল ঘরে গাছ (Tree) লাগানো। বলা হয়, শিবের প্রিয় মাসে বিশেষ কিছু গাছ লাগালে পরিবারের সদস্যদের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই লক্ষ্মী, নারায়ণও বেশ প্রসন্ন হন। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

শমী গাছ

বাস্তুশাস্ত্র অনুযায়ী শমী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কারণ এই গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তবে শুধু মহাদেব নন, এই গাছ শনিদেবেরও খুব প্রিয়। কেউ যদি শ্রাবণ মাসের যে কোনও শনিবার এই গাছ লাগান তাহলে ধর্মীয় ধারণা অনুযায়ী শনির সাড়েসাতি, আড়াইয়ের দশা থেকে মুক্তি পাওয়া যায়। এবং মাথায় সবসময় শিবের আশীর্বাদ থাকে।

আরও পড়ুন: বর্ষায় বাড়ছে খুশকির সমস্যা? ঘরোয়া এই ৩ টোটকায় মিলবে মুক্তি

তুলসী গাছ

হিন্দু শাস্ত্রে তুলসী গাছের এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। বরাবরই এই গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কারণ এই গাছটি লক্ষ্মীর প্রতীক ও নারায়ণের প্রিয়। আরও এই শ্রাবণ মাসে তুলসী গাছ লাগানোও শুভ। এর ফলে দেবী লক্ষ্মী একদিকে যেমন প্রসন্ন হন ঠিক তেমনই সংসারে ধন, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে অবশ্যই এই গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে রোপণ করাই ভালো। এতে বাড়িতে সবসময় পজিটিভ শক্তি বজায় থাকে।

বেল গাছ

হিন্দু শাস্ত্র অনুসারে বেলপাতা ও বেলগাছ শিবের অত্যন্ত প্রিয়। তাই, শ্রাবণ মাসে শিবপুজোর পাশাপাশি বেলগাছের পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন। তাই বাস্তুমতে, এই গাছ বাড়ির আশপাশে থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

আরও পড়ুন: শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলি, রুষ্ট হবেন মহাদেব

আকন্দ গাছ

শিবের অন্যতম প্রিয় ফুল হল আকন্দ। তাই অনেকেই বাগানে আকন্দ গাছ লাগায়। প্রচলিত বিশ্বাস, এই গাছে স্বয়ং মহাদেব অধিষ্ঠান করেন। তাই শ্রাবণ মাসে বাড়ির কাছে থাকা আকন্দ গাছের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। তবে এই গাছ শ্রাবণ মাসে, বাড়ির পূর্ব বা উত্তর দিকে রোপণ করলে আরও ফলদায়ক বলে মনে করা হয়। সংসারে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

Leave a Comment