=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাইকোর্টে ঝটকা খেলেন টুলু মণ্ডল! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে এবার বিরাট ধাক্কা খেলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। নিজের পরিচয় আত্মগোপন করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। তবে সেই মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, একই ব্যক্তি হাইকোর্টের অন্য বেঞ্চেও মামলা দায়ের করেছে। তাই একই বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়া উচিত। আপাতত স্বস্তি পেলেন না এই পাথর সম্রাট।

হাইকোর্টে ঘাড়ধাক্কা খেলেন টুলু মণ্ডল

আসলে মিনার মণ্ডলের বাড়ি থেকে কয়েকদিন আগে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়। তবে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে টুলু মণ্ডলের নাম। এমনকি তারপর অন্তত ২০টি জায়গা থেকে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়। তবে পরিচয় আত্মগোপন করেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তিনি। তবে পরে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলা দায়ের করেন টুলু। সেখানেই বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অন্য বেঞ্চে তাঁর মামলা রয়েছে, তাই সেখানে শুনানি হতে পারে।

যদিও এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি যে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আদৌ সেই মামলার শুনানি হবে কিনা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আত্মগোপন করে রয়েছেন এই পাথর ব্যবসায়ী। তবে প্রকাশ্যে এবার তাঁর নামে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানা হয়েছে আদালতের তরফ থেকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত জবাব দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন: খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি, কারা করল? তদন্তে নামল পুলিশ

উল্লেখ্য, শুধু দুর্নীতি মামলা নয়, টুলু মণ্ডলের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থেকে শুরু করে প্রতারণা, শ্লীলতাহানি, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পাশাপশি তল্লাশিতে উদ্ধার হওয়া নথিগুলির ভিত্তিতে এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগ, গ্রেফতারি এড়াতে নাকি টুলু মণ্ডল বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে সমস্ত নির্দেশ মেনে বৃহস্পতিবার থেকেই প্রকাশ্যে নোটিশ লাগানো এবং প্রচারের কাজ শুরু হয়েছে। এখন দেখার, ১৪ সেপ্টেম্বরের মধ্যে তিনি হাজিরা দেন কিনা।

Leave a Comment