সহেলি মিত্র, কলকাতাঃ নতুন করে ব্যাপক হয়রানির শিকার হতে চলেছেন বাংলার রেল যাত্রীরা। কারণ আবারও একবার হাওড়া ডিভিশনের (Howrah Division) নন ইন্টারলকিং কাজের জন্য বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ হতে চলেছে। বাতিল থাকবে বেশ কিছু ট্রেন (Train Cancelled)। সেইসঙ্গে বহু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং শুরু হবে। কোন কোন ট্রেনে চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হবে সে নিয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল। আপনিও কি আগামী কয়েক দিনের মধ্যে ট্রেনে কড়ে কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাহলে ট্রেনের টিকিট কাটার আগে অবশ্যই আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ রাখুন।
বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল
হাওড়া স্টেশনে প্লাটফর্ম নম্বর ২৪ চালু করার জন্য হাওড়া ডিভিশনের হাওড়া লিঙ্ক কেবিনে আগামী ২৪ এপ্রিল, ২০২৬-এ বিকেল ৫টা থেকে আগামী ২৭ এপ্রিল সকাল ৫টা অর্থাৎ ৬০ ঘন্টার জন্য নন ইন্টারলকিং এর কাজ করা হবে। প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকবে সে সম্পর্কে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
আগামী ২৭ এপ্রিল থেকে ৩৮৮০১ হাওড়া মেদিনীপুর গ্যালপিং লোকাল, ৩৮৭০৩ হাওড়া খড়গপুর লোকাল, ৩৮৮০৩ হাওড়া মেদিনীপুর লোকাল, ৩৮৭০৫ হাওড়া খড়গপুর লোকাল, ৩৮৯০৩ হাওড়া আমতা লোকাল, ৩৮৮০৫ হাওড়া মেদিনীপুর লোকাল, ৩৮৩০২ মেচেদা হাওড়া লোকাল, ৩৮৪০২ পাঁশকুড়া হাওড়া লোকাল,৩৮৭০২ মেদিনীপুর হাওড়া লোকাল ৩৮৭০২ খড়গপুর হাওড়া লোকাল, ৩৮৮০৮ মেদিনীপুর হাওড়া গ্যালপিং লোকাল, ৩৮৭০৬ খড়গপুর হাওড়ার লোকাল, ৩৮৯০৪ আমতা হাওড়া লোকাল ইত্যাদি।
আরও পড়ুনঃ রাজ্যবাসীকে বিনামূল্যে সোমনাথ যাত্রা করাবে নবান্ন, জানুন আবেদন পদ্ধতি
একনজরে কিছু ট্রেনের যাত্রা শেষ ও শুরুর তালিকা
রেল জানিয়েছে ট্রেন নম্বর ১৮৬১৫ হাওড়া হাটিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস আগামী ২৪ এপ্রিল, ট্রেন নাম্বার ১২৮৬৩ হাওড়া- স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এবং ১২৮৩৯ হাওড়া এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল ট্রেনগুলি হাওড়া স্টেশনে পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ১২২৪৬ স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস, ২২৮৬২ কন্টাবানজী হাওড়া ইস্পাত এক্সপ্রেস, ২২৮৮৮ স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু হাওড়া হামসফার এক্সপ্রেস, ১২৮২২ পুরি হাওড়া ধৌলি এক্সপ্রেস, ১২৮৪০ এম জি আর চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল, ট্রেনগুলি হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ১২৮৩৭ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং ১২৮৩৪ হাওড়া আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলি হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে