=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাওড়া-দিল্লি রুটে দুই জোড়া ট্রেনের ঘোষণা করল রেল, দেখুন সময়সূচি ও রুট

সহেলি মিত্র, কলকাতা: সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার হাওড়া-দিল্লির মধ্যে দুই জোড়া ট্রেনের (Howrah-Delhi Train) ঘোষণা করল রেল। মূলত গ্রীষ্মকালের যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এবং ট্রেনগুলিতে ভিড় সামাল দিতে নতুন ট্রেন দিয়েছে রেল। সূত্রের খবর, এই ট্রেনগুলি পাটনা হয়ে চলাচল করবে। এর ফলে বিহার থেকে দিল্লি এবং হাওড়াগামী যাত্রীদের সুবিধা হবে।

হাওড়া-নয়াদিল্লি রুটে দুই জোড়া ট্রেন দিল রেল

এমনিতেই এখন চারিদিকে ছুটি পড়ে গিয়েছে। ফলে অধিকাংশ মানুষ ট্রেনে করে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু টিকিটের অমিল। তবে সকলের সেই মুশকিল আসান করেছে রেল। পূর্ব মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র বুধবার জানিয়েছেন যে, ট্রেন নম্বর ০৪০৪৮ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ২৮শে মে সন্ধ্যা ৬.১৫ মিনিটে নয়াদিল্লি থেকে ছাড়বে। এরপর যাত্রাপথে ট্রেনটি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে সকাল ১০.৩০ মিনিটে, বক্সারে সকাল ১১.৪০ মিনিটে, আরা স্টেশনে দুপুর ১২.২৫ মিনিটে, পাটনা দুপুর ১.২৫ মিনিটে, বখতিয়ারপুরে দুপুর ২.১৩ মিনিটে, কিউলে বিকেল ৩.৪৩ মিনিটে এবং ঝাঝা বিকেল ৪.৫৫ মিনিটে এবং ১১.৪০ মিনিটে হাওড়া পৌঁছাবে।

দেখুন সময়সূচি

ফিরতি পথে, ট্রেন নম্বর ০৪০৪৭ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৩০শে মে রাত ১.৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং সকাল ৮.৪৫ মিনিটে ঝাঝা, সকাল ৯.৩৩ মিনিটে কিউল, সকাল ১০.৩৮ মিনিটে বখতিয়ারপুর, সকাল ১১.৪০ মিনিটে পাটনা, দুপুর ১২.২৪ মিনিটে আরা, দুপুর ১.১০ মিনিটে বক্সার, বিকেল ৩.০৫ মিনিটে ডিডিইউ ও অন্যান্য স্টেশনে থেমে পরের দিন সকাল ৮.২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে।

আরও পড়ুনঃ নদী, চা বাগানে ঘেরা সুন্দরী ডুয়ার্সের একদম অচেনা জায়গা, ঘুরে আসুন বর্ষার

এছাড়াও আরও একটি ট্রেন নম্বর ০৪০৫০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ৩০শে মে সন্ধ্যা ৬.১৫ মিনিটে নিউ দিল্লি থেকে যাত্রা শুরু করবে এবং অন্যান্য স্টেশনের মধ্যে ডিডিইউ, বক্সার, আর, পাটনা, বখতিয়ারপুর, কিউল এবং ঝাঝাতে থামার পরদিন রাত ১১.৪০ মিনিটে হাওড়া পৌঁছাবে।

এরপর ফিরতি পথে, ০৪০৪৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ১ জুন রাত ১.৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং ঝাঝা, কিউল, বখতিয়ারপুর, পাটনা, আরা, বক্সার, ডিডিইউ, এবং অন্যান্য স্টেশনে থামার পরদিন সকাল ৮.২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে।

Leave a Comment