সহেলি মিত্র, কলকাতাঃ লোকাল ট্রেন যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি রোজ হাওড়া ডিভিশনে (Howrah Division) যাতায়াত করে থাকেন, তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। পূর্ব রেলের তরফে হাওড়া ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে চারটি লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করে দেওয়া হল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর, ২০২৬-এ বাতিল থাকবে ৪টি গুরুত্বপূর্ণ ট্রেন। এদিকে রেলের এহেন সিদ্ধান্তের জেরে সাধারণ যাত্রীদের মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। চলুন বিশদে জেনে নিই।
হাওড়া-ব্যান্ডেল শাখায় ৪টি ট্রেন বাতিল করল রেল
পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডায়মন্ড ক্রসিং নং ২২৯বি/২৩০-এ পরিবর্তনের জন্য ৪ অক্টোবর হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন ৩-৩ সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি অর্থাৎ টানা ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। যার ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন: স্কুলের উঠোনেই ফলছে মিড ডে মিলের সবজি, কর্মশিক্ষা ক্লাসে কৃষিকাজ শিখছে পড়ুয়ারা
এদিকে WBSEDCL কর্তৃপক্ষের বেলমুড়ি স্টেশন পরিসরে একটি আর্থ ওয়্যার সহ বিদ্যমান কন্ডাক্টর খুলে ফেলতে ও অপসারণ করতে হাওড়া ডিভিশনের চন্দনপুর-গুড়াপ শাখায় সকল লাইনে ৪ অক্টোবর ১ ঘণ্টা ৩০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে এই লাইনেও বহু ট্রেন বাতিল করা হয়েছে।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
রেল জানিয়েছে, এদিন ৩৭২৩৫, ৩৭২৪৯ হাওড়া-ব্যান্ডেল লোকাল এবং ৩৭২৪৪ ও ৩৭২৫৪ ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। এর পাশাপাশি এদিন ৩৬৮১৬ ও ৩৬৮৩২ বর্ধমান-হাওড়া লোকাল ভায়া কর্ড, ৩৬০৩২ চন্দনপুর-হাওড়া লোকাল, ৩৬৮১১ ও ৩৬৮২৭ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড, ৩৬০৩১ হাওড়া চন্দনপুর লোকাল বাতিল থাকবে।
এছাড়া এদিন রবিবার ট্রেন নম্বর ১৩০৩৮ ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস পথ বদল করে বর্ধমান-ব্যান্ডেল হাওড়া হয়ে চলবে এবং বর্ধমান স্টেশনে থামবে। যাত্রীদের স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা শুনতে অনুরোধ জানানো হয়েছে। অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছে রেল।