=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চলছে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন, সঙ্গে নিয়ে যান এই ডকুমেন্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে বসছে জনকল্যাণ শিবির বা সেবা সেতু ক্যাম্প। সেখানে নতুন করে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য প্রকল্পে আবেদন করতে পারছেন রাজ্যের জনগণ। আগের ধাপে যারা অন্নপূর্ণার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তারা নতুন করে নথিভুক্ত হতে পারছেন এই প্রকল্পে। তবে মহিলাদের মনে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে গেলে সেবা সেতু ক্যাম্পে ঠিক কোন কোন ডকুমেন্ট নিয়ে যাওয়া প্রয়োজন?

চলছে অন্নপূর্ণা যোজনায় আবেদন

নবান্নের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বসবে জনকল্যাণ শিবির বা সেবা সেতু ক্যাম্প। তবে অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন বন্ধ হয়েছে অনেক আগেই। এখন শুধুমাত্র সেবা সেতু ক্যাম্পের মাধ্যমে অফলাইনে করা যাচ্ছে আবেদন। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্পে মহিলারা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও মেলেনি অন্নপূর্ণা যোজনা। তবে ফের তাদের নতুন করে আবেদনের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার।

অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে কিছু ডকুমেন্ট। তবে সকলেই যে এই প্রকল্পের সুবিধা পাবেন এমনটা নয়। কারণ, রাজ্য সরকার আগেই জানিয়েছিল, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকতে হবে। এছাড়া ওই মহিলা কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং মাসিক আয় ১০,০০০ টাকার কম হতে হবে। তার পাশাপাশি পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে তিনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন।

আরও পড়ুন: দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ১০ অক্টোবর ‘যন্তরমন্তর ২.০’ কর্মসূচির ডাক সিজেপির

এবার আসি ডকুমেন্ট নিয়ে। আগের মতোই সেবা সেতু ক্যাম্পে গিয়ে আবেদন করার জন্য একই ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। তার পাশাপাশি রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি নিয়ে যাওয়া প্রয়োজন। এছাড়া সক্রিয় মোবাইল নম্বর এবং ভোটার তালিকায় নাম থাকার প্রমাণপত্র দেখাতে হবে। সেক্ষেত্রে ২০২৬-এর নির্বাচনের ভোটার স্লিপ প্রয়োজন পড়বে।

Leave a Comment