=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জমাট বাঁধছে মেঘ, কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ ৪ জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার ঘনিয়ে এল বাংলার আকাশ। দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাজুড়ে ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে নিম্নস্তরের মেঘ জমাট বাঁধার ফলে কোথাও কোথাও দু-এক দফা বৃষ্টিপাতের (Weather Update) সম্ভাবনা রয়েছে। ফলে আজ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুজোর কেনাকাটা বা অন্য কোনও কাজের জন্য বাইরে বেরনোর যদি প্ল্যান হয়ে থাকে, তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলায়

জানা গিয়েছে, আজ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast) তৈরি হয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যেই আবহাওয়া বদলের (Weather) জোরালো সম্ভাবনা রয়েছে বলে খবর। যেহেতু সিকিম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। কিছুক্ষণের মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে।

বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। যদিও এই সাময়িক বৃষ্টির পরেও গরম কমার বদলে ভ্যাপসা ও গুমোট আবহাওয়া অনুভূত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে ঘাম ও অস্বস্তিও বাড়তে পারে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের ওপর এরকমই থাকবে বলে খবর।

আরও পড়ুন: চলছে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন, সঙ্গে নিয়ে যান এই ডকুমেন্ট

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Leave a Comment