=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সাগরদিঘির বিধায়ক

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ ঘটনা। বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস (Byron Biswas)। নিজের বাড়িতেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। দ্রুত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এমএলএকে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। বর্তমানে ঋতব্রতপন্থী ওই বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা অধরা।

অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস

সূত্রের খবর, শনিবার সকাল দশটার পরে বায়রনের মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাড়িতে আগুন লাগে। তবে ঘটনার সময় বাড়িতেই ছিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেখানেই তিনি অগ্নিদগ্ধ হন। বিধায়ক বায়রনকে প্রথমে তাঁর নিজের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। এখন আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তৃণমূল বিধায়কের বাড়িতে আগুন লাগার ঘটনায় সাগরদিঘিসহ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়েছে প্রচুর মানুষ। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক অনুমান, কোনও শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তিনি খবর নেওয়ার চেষ্টা করছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: “পশ্চিমবাংলায় সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী” মুখ্যমন্ত্রীকে নেচে নেচে কটাক্ষ কল্যাণের

বলাবাহুল্য, এবারের নির্বাচনে একেবারে চমক দিয়েই জয়লাভ করে বিধানসভায় যান সাগরদিঘির বিধায়ক। তবে ২০২৩ সালে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। সেবার তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। তবে বছর ঘোরার আগেই কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। ভরাডুবির মাঝেও আশ্চর্যজনকভাবে জয়লাভ করেন তিনি।

Leave a Comment