=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশ পরমাণু শক্তিধর হয়ে ওঠার কারণেই আকাশসীমা বন্ধ করে চক্রান্ত করছিল পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়ার পাঠানো ইউরেনিয়াম পেয়ে গেল বাংলাদেশ (Bangladesh)। এর আগে পাকিস্তান (Pakistan) নিজেদের আকাশসীমা কার্যত বন্ধ করে রাখায় সেই আকাশপথ ব্যবহার করে ওপার বাংলায় পৌঁছতে পারেনি রাশিয়া থেকে যাওয়া কার্গো বিমান। যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম পাঠাতে পারেনি রুশ সংস্থা রোসাটম। তবে সেই সমস্যা কাটিয়ে গতকাল রাতেই বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কার্গো বিমানটি। তারপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইউরেনিয়ামগুলি নিয়ে যাওয়া হচ্ছে রংপুরের বিদ্যুৎকেন্দ্রে।

পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ হল!

এর আগে গত 23 সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম পৌঁছানোর কথা ছিল। তবে ভ্লাদিমির পুতিনের দেশ থেকে সেই ইউরেনিয়াম নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও পাকিস্তানের আকাশপথে ঢুকতে পারেনি কার্গো বিমানটি। বাংলাদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জানান, পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় রংপুরে নির্ধারিত সময়ের মধ্যে ইউরেনিয়াম পাঠাতে পারেনি রাশিয়ার সংস্থা।

যদিও যাবতীয় সমস্যা কাটিয়ে গতকাল রাত পৌনে বারোটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়া থেকে আসা কার্গো বিমানটি। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, আনলোডিং প্রক্রিয়া শেষ করে রাশিয়ার ইউরেনিয়ামগুলি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে রংপুরের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশাসন প্রধান গোলাম মাহবুব জানিয়েছেন, “আগামী ডিসেম্বরে মোট নয়টি ফ্লাইটে দ্বিতীয় ইউনিটের জন্য অ্যাসেম্বলি সহ 200টির বেশি অ্যাসেম্বল করা ফুয়েল এলিমেন্ট পাঠানো হবে।”

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান প্রথমে নিজেদের আকাশ পথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় বাংলাদেশের রংপুর বিদ্যুৎকেন্দ্রে বড় ক্ষতির আশঙ্কা ছিল। মূলত সে কারণেই রাশিয়ার সহযোগিতায় সমস্ত সমস্যা কাটিয়ে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে ইউরেনিয়াম। এ নিয়ে কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, একদিক থেকে রাশিয়ার ইউরেনিয়াম বাংলাদেশে যাওয়া থেকে আটকানোর যে চক্রান্ত পাকিস্তান করেছিল তা এবার ব্যর্থ হয়ে গেল পুরোপুরি।

আরও পড়ুন: দুর্বল বোলিং, তাও পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত

কোন কারণে বাংলাদেশে ইউরেনিয়াম যাওয়ার পথে বাধা হচ্ছিল পাকিস্তান?

বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করছেন, বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে যে রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, তা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আসলে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রায় 12.65 বিলিয়ন ডলার খরচ করে এই বিশেষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির মাধ্যমে বিশ্বের পরমাণু শক্তিধর দেশের পরিবারে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আর সেটাই পাকিস্তানের ক্ষোভের সবচেয়ে বড় কারণ!

মনে করা হচ্ছে, 1971 সালে পাকিস্তান থেকে পৃথক হওয়া বাংলাদেশ রাশিয়ার সহযোগিতায় যেহেতু এবার 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, সেটাই মেনে নিতে না পেরে একপ্রকার আকাশ পথ বন্ধ করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছিল অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়া পাকিস্তান! যদিও পশ্চিমের দেশ আবার এ নিয়ে সাফাই দিতে গিয়ে কারিগরি কিছু সমস্যার কথা জানিয়েছিল।

Leave a Comment