=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হালিশহরে উদ্ধার বিরল গাঙ্গেয় ডলফিন, স্থানীয়দের মধ্যে ছড়াল উদ্বেগ

অনন্যা সরকার, হালিশহর: উত্তর ২৪ পরগনার হালিশহরের রানী রাসমণি ঘাটে একটি মৃত ডলফিন বা গাঙ্গেয় শুশুক (Ganges River Dolphin) উদ্ধার হওয়া নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। উদ্ধার হওয়া ডলফিনটি গঙ্গার জল থেকে পাড়ে তুলে আনা হয়। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে (Viral Video)। বিষয়টি সামনে আসার পর গঙ্গার এই বিপন্ন প্রজাতির জলজ প্রাণীর মৃতদেহ ঘাটে ভেসে আসা নিয়ে পরিবেশবিদ থেকে সাধারণ মানুষ – অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। 

গঙ্গার ডলফিনের মৃতদেহ উদ্ধার

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি পূর্ণবয়স্ক ওই গঙ্গার ডলফিনের মৃতদেহটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরে সেটিকে ঘাটের ধারে শুইয়ে রাখতেও দেখা যায়। তবে প্রানীটিকে কীভাবে ও কোন উদ্দ্যেশে জল থেকে তুলে আনা হয়েছে, তা জানা যায়নি। তবে জাতীয় জলজ প্রাণী হিসেবে স্বীকৃতি পাওয়া গাঙ্গেয় শুশুকটিকে জলে থেকে পাড়ে তুলে আনার ঘটনায় সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ সচেতন ব্যক্তিরা। অনেকে এই ঘটনার উপযুক্ত তদন্তেরও দাবি জানিয়েছেন। 

গঙ্গার ডলফিন বা গাঙ্গেয় শুশুক মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও তার আশেপাশের নদীগুলিতে পাওয়া যায়। এই মিষ্টি জলের ডলফিন সমুদ্রের ডলফিনের মতো লাফায় না, জলের নীচেই থাকে। সাধারণত ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি – এগুলোই এর খাদ্য। গাঙ্গেয় ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এদের সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। নদীতে শুশুকের উপস্থিতিকে নদী বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের একটি ইতিবাচক নিদর্শন বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুনঃ বাড়ির ফ্রিজে অমরনাথ দর্শন! অলৌকিক শিবলিঙ্গের আবির্ভাবের খবর পেয়ে দর্শনার্থীর ঢল

কিন্তু দিনের পর দিন বেড়ে চলা দূষণ, জলযানের চলাচল ও জলপ্রবাহের পরিবর্তনের ফলে ডলফিনগুলির স্বাভাবিক আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, তাই এদের অস্তিত্ব এখন সংকটের মুখে। হালিশহরের রানী রাসমণি ঘাটে উদ্ধার হওয়া শুশুকটির কিভাবে মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে অনেকে গঙ্গা দূষণকেও এর জন্য দায়ী করছেন। 

Leave a Comment