বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনিতেই ভারত বিরোধী মন্তব্যের জন্য পরিচিত বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান। এবার তিনিই ভারতের সাথে সম্পর্ক পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে শর্ত দিলেন! কার্যত বুঝিয়ে দিলেন, শেখ হাসিনাকে (Sheikh Hasina) বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া হলে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে না ওপার বাংলার! তাঁর এও দাবি, হাসিনার পাশাপাশি আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্যদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে!
হাসিনাকে না পেলে ভারতের সাথে সম্পর্ক উন্নত করবে না বাংলাদেশ?
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করেছিলেন তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টার সাথে। সেই বৈঠক শেষেই বাংলাদেশের সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিক। সেই সঙ্গে ফেরত দিতে হবে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বাকি প্রত্যেককেই।”
যমুনা টিভির রিপোর্ট অনুযায়ী, ক্যামেরার মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতীয় হাই কমিশনারের সাথে তাঁর কথা হয়েছে। ওই বৈঠকে ভারত এবং বাংলাদেশের দীপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে হাসিনা সহ তাঁর সঙ্গীদের ফেরত দিতে হবে ভারতকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন চলাকালীন ওই উপদেষ্টা জানিয়েছেন, তিনি আশা করেন ভারত বাংলাদেশের দেওয়া শর্ত মানবে!
আরও পড়ুন: “ক্রিকেটার ছিলেন নরেন্দ্র মোদি, ছিল নিজের দলও” প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হল বড় তথ্য
এক কথায় বলা যেতে পারে, শেখ হাসিনা সহ তাঁর সঙ্গীরা বাংলাদেশে ফিরে না গেলে ভারতের সাথে সম্পর্ক উন্নত করবে না ঢাকা! সেটাই একেবারে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা। যদিও তাঁর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফে কোনও রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি।