=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০০০ নয়, ৬৫০-র কমে পাবেন গ্যাস সিলিন্ডার, জানুন কীভাবে

অনন্যা সরকার, কলকাতা: আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে সারা বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আবারও ডোমেস্টিক এলপিজি গ্যাসের (LPG Gas) দাম ২৯ টাকা বাড়িয়েছে ভারত সরকার। গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এই দাম বাড়লো। তবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ভারত এখনও বিশ্বের মধ্যে সর্বনিম্ন মূল্যে গ্রাহকদের রান্নার গ্যাস সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অধীনে বহু পরিবার একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার মাত্র ৬৪২ টাকা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রবিবার একটি বিবৃতিতে জানিয়েছে যে, রাজধানীতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ থেকে বেড়ে ৯৪২ টাকা করা হলেও, আন্তর্জাতিক জ্বালানি বাজারের প্রতিকূল পরিস্থিতির কারণে প্রতিটি সিলিন্ডার সরবরাহের প্রকৃত খরচ ১,৬০০ টাকার বেশি। 

তবে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা প্রতি বছর প্রথম চারটি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা করে ভর্তুকি পান। এর ফলে প্রতিটি পরিবার এলপিজি সিলিন্ডারের জন্য ১২০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, যারা উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত নন তারাও অনেকটাই কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন। প্রতি সিলিন্ডার কিছু প্রায় ৭০০ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে।

মন্ত্রকের দাবি, ভারতে উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ৬৪২ টাকায় একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার পাচ্ছেন। এর তুলনা একই ওজনের সিলিন্ডারের দাম প্রতিবেশী দেশগুলোতে অনেকটাই বেশি যেমন। পাকিস্তানে প্রায় ১,০৪৬ টাকা, নেপালে ১,২০৭ টাকা, বাংলাদেশে ১,২২৫ টাকা এবং শ্রীলঙ্কায় ১,২৪১ টাকা। এছাড়া বেশ কিছু উন্নত দেশেও এলপিজি-র দাম যথেষ্ট বেশি। প্রায় সমতুল্য একটি সিলিন্ডারের দাম মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১,৭৫৫ টাকা, অস্ট্রেলিয়ায় ১৭৬৫ টাকা এবং কানাডাতে প্রায় ২,৪১১ টাকার সমান। 

আরও পড়ুনঃ হবে ১২ হাজার কর্মসংস্থান, বাংলায় ২৭,০০০ কোটি বিনিয়োগের পরিকল্পনা বিক্রম সোলারের

ভারত সিংহভাগ এলপিজি বাইরে থেকে আমদানি করে, তাই এদেশে গ্যাস সিলিন্ডারের দাম আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল থাকে। এলপিজির দাম মূলত গ্লোবাল স্ট্যান্ডার্ড, সৌদি কন্ট্রাক্ট প্রাইস (CP) দ্বারা প্রভাবিত হয়। এলপিজির ক্ষেত্রে সৌদি সিপি গত ফেব্রুয়ারিতে প্রতি টন ৫৪২.৫০ মার্কিন ডলার ছিল, যা জুন মাসে বেড়ে প্রতি টন ৭৯০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, এই কয়মাসেই দাম প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত সমস্যা সত্বেও ভারত তার প্রতিবেশী ও কিছু উন্নত দেশের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম দামে এলপিজি গ্যাস সরবরাহ করছে।

Leave a Comment