=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০৯ বছর টাকা জমিয়ে মুম্বইয়ে কেনা যাবে বাড়ি, কলকাতায় কত যুগ জানেন?

সৌভিক মুখার্জী, কলকাতা: বাড়ি কেনা অনেকের কাছে স্বপ্ন! তবে সংশয় হয়, সেই স্বপ্ন পূরণ করতে ঠিক কতদিন লাগবে, বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোনও রাজ্যের সবথেকে ধনী 5 শতাংশ মানুষের তালিকায় থাকেন? সম্প্রতি জাতীয় হাউজিং বোর্ড এক পরিসংখ্যান (Housing Report) প্রকাশ করেছে। 

সেখানে এমন সব তথ্য উঠে এসেছে, যা শুনলে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হবে। কারণ দেশে এমন অনেক শহর রয়েছে, যেখানে ধনীদের কাছেও বাড়ি কেনা মানে আকাশ থেকে চাঁদ ধরে আনার মতো। আদৌ কি তাই? চলুন একটু খতিয়ে দেখি।

মুম্বাইয়ে লাগবে 109 বছর

পরিসংখ্যান বলছে, দেশের অর্থনৈতিক রাজধানীতে যদি একজন ধনী মানুষ 1184 স্কোয়ার ফুটের একটি বাড়ি কিনতে যায়, তাহলে তার 109 বছর ধরে সঞ্চয় করতে হবে। অপরদিকে কলকাতায় সেই একই মাপের বাড়ি কেনার জন্য তাকে 39 বছর ধরে সেভিংস করার দরকার পড়বে। মানে প্রায় চার যুগ! এদিকে, মুম্বাইয়ে বাড়ি কেনা মানেই তিন প্রজন্মের সঞ্চয়। 

বলে দিই, জাতীয় হাউসিং বোর্ড এই পরিসংখ্যানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ধনীদের 5 শতাংশ মানুষের বার্ষিক গড় আয় ধরেছে। পাশাপাশি সেই অনুযায়ী তারা যদি আয়ের 30.2% সঞ্চয় করে, তাহলে সেই টাকা জমিয়েই বাড়ি কেনার হিসাব করা হয়েছে। এমনকি সেই সঞ্চয়ের ভিত্তিতে তারা 1184 স্কয়ার ফুটের বাড়ি কিনতে কত বছর সময় নেবে, সেই রিপোর্টে পেশ করা হয়েছে। 

আরও পড়ুনঃ ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের প্রয়োজনীয় মেশিন আটকে রেখেছে চিন! থমকে কাজ

কলকাতার পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, কলকাতায় ধনীদের 5 শতাংশ পরিবারের গড় বার্ষিক আয় যদি 8.2 লক্ষ টাকা হয়, তাহলে বছরে 30.2% হিসাবে তার সঞ্চয়ের অঙ্ক দাঁড়াবে 2.5 লক্ষ টাকা। ওদিকে কলকাতায় 1184 স্কোয়ার ফুট বাড়ির দাম দাঁড়াচ্ছে প্রায় 97 লক্ষ টাকা। সেই হিসেবে তাঁর সময় লাগবে 39 বছর। 

ওদিকে পরিসংখ্যানে আরও বেশ কিছু শহরের উল্লেখ রয়েছে, যার মধ্যে মুম্বাই চমক দিচ্ছে। কারণ, মুম্বাইয়ে এই একই পরিমাণ জমিতে বাড়ি বানানোর জন্য 109 বছরের সঞ্চয় লাগবে। পাশাপাশি ভুবনেশ্বর এবং পাটনাতে 53 বছর, গুরগাঁওতে 64 বছর, আহমেদাবাদে 38 বছর, চেন্নাইতে 37 বছর, ব্যাঙ্গালোরে 36 বছর, দিল্লিতে 35 বছর, লখনৌতে 33 বছর, দেরাদুনে 30 বছর, রাঁচিতে 29 বছর এবং গুয়াহাটিতে 27 বছরের সঞ্চয় লাগবে এই একই পরিমাণ জমিতে বাড়ি কেনার জন্য।

Leave a Comment