=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৮-র ঘরে নামল পারদ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় বিশেষ সতর্কতা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। ২০ ডিগ্রির নিচে নামল পারদ। প্রথমেই অর্ণব, তারপর মুরাসুর বাংলা তথা দেশের বেশ কিছু রাজ্যের আবহাওয়া বদলে দিয়েছে। যদিও এখন এসবের প্রভাব কাটিয়ে ছন্দে ফিরছে বাংলার আবহাওয়া। হাড় কাঁপানি ঠান্ডা এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। যদিও সঙ্গে বেশ ঠান্ডাও (Weather Today) রয়েছে। আজ আবার কালীপুজো। বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ৯ নভেম্বর থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোনও জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা জারি নেই।

আরও পড়ুন: শীতের ছুটিতে দার্জিলিং যাওয়ার সুযোগ, হাওড়া-এনজেপি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বাংলার আবহাওয়ার আমূল বদল ঘটবে। এদিন দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি পূর্বাভাস জারি করে জানিয়েছে যে রবিবার দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থান জুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে উত্তরাখণ্ডের কিছু অংশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment